সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

পালানোর সময় গোয়াইনঘাট সীমান্তে জনতার হাতে আটক ৪ নারী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সিলেটের গোয়াইনঘাট ভারতে পালানোর সময়  সীমান্ত এলাকা থেকে চার নারীকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদেরকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কাছে হস্থান্তর করা হয়েছে। এসময় পালিয়ে যায় সঙ্গে থাকা এক যুবক।

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে গোয়াইনঘাট উপজেলার ১২৭২/৪ সীমান্ত পিলারের কাছে মায়াবী ঝর্ণা নামক স্থান থেকে তাদের আটক করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

আটককৃতরা হলেন- যশোর জেলার অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা এলাকার হরমুজ সর্দারের মেয়ে জেবা বেগম (৩৫), খুলনা জেলার পাইকগাছা উপজেলার পাটখেলপাতা এলাকার মোজাফ্ফর গাজীর মেয়ে নুর নাহার (৩৫), নড়াইল জেলার কালিয়া উপজেলার পেরুলী এলাকার খাইরুল শেখের স্ত্রী লিপি বেগম (৪০) ও খুলনা জেলার খালিশপুর উপজেলার শিবপুর এলাকার ত আব্দুর রশিদ ঢালীর মেয়ে রিমি ঢালি (১৮)।

পালিয়ে যাওয়া যুবকের নাম মোঃ জুয়েল রানা (২৫)। তিনি গোয়ানঘাট উপজেলার উত্তর প্রতাপপুর এলাকার মোঃ শাহজাহানের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশর সময় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর আওতাধীন সংগ্রাম বিওপির এলাকার সীমান্ত পিলার ১২৭২/৪ এলাকার বাংলাদেশের অভ্যন্তরে মায়াবী ঝর্ণা নামক স্থান থেকে তাদের আটক করে স্থানীয় জনতা। পরে তাদের বিজিবির হাতে হস্থান্তর করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মামলা দায়ের করে গোয়াইনঘাট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পালানোর সময় গোয়াইনঘাট সীমান্তে জনতার হাতে আটক ৪ নারী

আপডেট সময় : ১২:২৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪