সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

হবিগঞ্জ বাহুবলে বাড়ির সীমানাপ্রাচীর নিয়ে দুই ভাইয়ের বিরোধ, নিহত ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ ২১৩ বার পড়া হয়েছে

হবিগঞ্জ জেলা প্রতিনিধি :

হবিগঞ্জের বাহুবলে গতকাল মঙ্গলবার দুপুরে বাবনাকান্দি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ওয়াহিদ মিয়া (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। এ ছাড়া সংঘর্ষ চলাকালে একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, উপজেলার বাবনাকান্দি গ্রামের মো. আরজু মিয়া ও তার ছোট ভাই আবদুল হাইয়ের মধ্যে বাড়ির সীমানাপ্রাচীর নিয়ে বিরোধ চলছিল। গতকাল সকালে বাড়ির সীমানা প্রাচীরের নির্মাণকাজ শুরু করেন আরজু। এ দেয়াল হলে পরিবারের সদস্যের চলাচলের পথ বন্ধ হবে জানিয়ে প্রাচীর না তোলার অনুরোধ করেন আবদুল হাই। বিষয়টি নিয়ে কথা-কাটাকাটিতে জড়ায় দুই ভাই। একপর্যায়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষের লোকজন।

উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা, রডসহ বিভিন্ন অস্ত্র নিয়ে এ সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় আধা ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে বল্লমের আঘাতে ওয়াহিদ মিয়া নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই প্রাণ হারান। তিনি আবদুল হাই পক্ষের লোক ছিলেন।

সংঘর্ষে গুরুতর আহত ৩০ জনকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং জালাল মিয়া, আবদুল হাই, কবির মিয়া, আরিফ উল্লাহ, সিতার মিয়াসহ পাঁচজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় গতকাল বিকেল পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান। তিনি জানান, লাশটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জ বাহুবলে বাড়ির সীমানাপ্রাচীর নিয়ে দুই ভাইয়ের বিরোধ, নিহত ১

আপডেট সময় : ১০:২৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪