সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

বাহুবলে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৪:৫০ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৯৩ বার পড়া হয়েছে

হবিগঞ্জ বাহুবল প্রতিনিধি :

হবিগঞ্জ বাহুবল উপজেলার বাবনাকান্দি গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’দলের রক্তক্ষয়ী সংঘর্ষে ওয়াহিদ মিয়া (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত ওয়াহিদ মিয়া ওই গ্রামের ইছাক উল্লাহর পুত্র। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত অর্ধশতাধিক। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে বাবনাকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের আরাজু মিয়ার সাথে একই গ্রামের মোশাহিদ মিয়াসহ তার লোকজনের দীর্ঘদিন যাবত জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে ওয়াহিদ মিয়া নামে একজন নিহত হয় এবং আহত হয় আরো অন্তত অর্ধশতাধিক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এদিকে, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। বাহুবল মডেল থানার ওসি মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাহুবলে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

আপডেট সময় : ১২:৩৪:৫০ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪