সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

হবিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ ৫শ কৃষকদের মাঝে ধানের চারা ও সার বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ ২০১ বার পড়া হয়েছে

হবিগঞ্জে প্রতিনিধি :

হবিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ ৫শ কৃষকদের মাঝে ধানের চারা ও সার বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার বানিয়াচং এর নাগুরা বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউটে এই ধানের চারা ও সার বিতরণ করা হয়। এ গুলো বিতরণ করেন বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউটের প্রধান ও প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ড. হীরেন্দ্র নাথ বর্মন ও এসেড হবিগঞ্জের প্রধান জাফর ইকবাল চৌধুরী। উল্লেখ্য, আগস্ট মাসে পরপর ২ বার বন্যায় কৃষকদের ধানের চারা সর্ম্পূণ নষ্ট হয়।

কৃষকদের কথা চিন্তা করে বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউটে নিজস্ব জায়গায় ধানের চারা রোপন করে এবং চারাগুলো আজ থেকে বিতরণ শুরু করে। পনের দিন পর্যন্ত চারাগুলো বিতরণ করা হবে। হবিগঞ্জ ও বানিয়াচং উপজেলার কৃষকদের কাছে বিতরণ করা হবে। চলতি আমন মৌসুমে হবিগঞ্জ জেলাধীন বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কৃষকদের আমন চাষে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ব্রি উদ্ভাবিত অধিক ফলনশীল জাতের আমন ধানের বীজ সরবরাহ করা হয়েছিল।

জাইকার আর্থিক সহায়তায় প্রাকটিস এন্ড ডিসেমিনেশন অব ডিসাস্টার রেজিস্টেন্ট ক্লাইমেট চেঞ্জ এ্যাডভাটিভ এগ্রিকালচার ইন দ্যা হাওর নামক প্রকল্পের মাধ্যমে ব্রি আঞ্চলিক কার্যালয় হবিগঞ্জ এর কারিগরী সহায়তায় এই বীজ সরবরাহ করা হয়েছিল। কিন্তু চলতি বছরের আগস্ট মাসের বন্যায় কৃষকদের বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় কৃষকরা খুব অসুবিধায় পড়ে যায়। আমন চাষের প্রস্তুতিকালে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পড়ে। এমনি সময় ব্রি আবার এগিয়ে আসে তাদের সহায়তা নিয়ে।

ব্রি আঞ্চলিক কার্যালয়, হবিগঞ্জ তাদের নিজস্ব বীজতলাতে ব্রি আমন ২২ জাতের ধানের চারা উৎপাদন করে কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করে। আমন চারার পাশাপাশি বিনামূল্যে সারও কৃষকদের মাঝে বিতরণ করে ব্রি। আজ ব্রি আঞ্চলিক কার্যালয়, হবিগঞ্জে একটি অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের চারা ও সার বিতরণ করেন। ব্রি, হবিগঞ্জ এর এই উদ্যোগের মাধ্যমে কৃষকরা যেমন তাদের ক্ষতি পূষিয়ে নিতে পারবে তেমনি দেশের খাদ্য নিরাপত্তা সংহতকরণে ভুমিকা রাখবে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রি হবিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ড. হিরেন্দ্র নাথ বর্মন, এসেড হবিগঞ্জ এর প্রধান নির্বাহী, ব্রি হবিগঞ্জের সাইন্টিফিক অফিসারগণ, কর্মকর্তাগণ ও কৃষকগণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ ৫শ কৃষকদের মাঝে ধানের চারা ও সার বিতরণ

আপডেট সময় : ০৩:৫৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪