সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, কারণ কী? ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে সিলেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশ সিলেটে আরও একজনের প্রাণ হানি পরীমণির বিরুদ্ধে গ্রে প্তা রি পরোয়ানা সিলেটে ৫ বছরে সব রাস্তা পাকাকরণের আশ্বাস – সিসিক প্রশাসক সিলেট জৈন্তাপুরে ৬৮ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ৩ সিলেট ৪১ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসকনগরীর কোনো রাস্তা কাঁচা থাকবে না

মৌলভীবাজারের কুলাউড়ায় মাটির নিচে পাওয়া গেল ব্রিটিশ আমলের সীমানা পিলার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ ২২২ বার পড়া হয়েছে

মৌলভীবাজার কুলাউড়া প্রতিনিধি :

মৌলভীবাজারের কুলাউড়ায় ব্রিটিশ আমলের একটি লোহার সীমানা পিলার উদ্ধার করা হয়েছে। সম্প্রতি পৌরসভাস্থ বাদে মনসুর এলাকায় প্রকল্পের কাজে শ্রমিকরা মাটি খুঁড়তে গিয়ে এটি পান। পরে পিলারটি থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে রবিবার দুপুরে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী ছোহেল জানান, বিগত ৫ মাস ধরে আলালপুর স্কুল থেকে নবাবগঞ্জ রোড পর্যন্ত ড্রেনের কাজ চলছে। ১৯ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে বাদে মনসুর এলাকায় মাটি খুঁড়তে গিয়ে সীমানা পিলারটি উদ্ধার করেন শ্রমিকরা। পরে স্থানীয় বাসিন্দা ইসহাক আলী এটি জোরপূর্বক নিয়ে তার বাসায় চলে যান। এরপর ইসহাকের বাড়ি থেকে এটি আনতে গেলে তার উপর আক্রমণ করেন ইসহাক। দ্রুত বিষয়টি থানায় অবগত করে থানায় এটি হস্তান্তর করেন তিনি।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, প্রাচীন প্রত্নতত্ত্ব হিসেবে ব্রিটিশ আমলের লোহার সীমানা পিলারের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে এটি হস্তান্তর করেছেন কাউন্সিলর। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রত্নতত্ত্ব বিভাগে এটি জমা দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মৌলভীবাজারের কুলাউড়ায় মাটির নিচে পাওয়া গেল ব্রিটিশ আমলের সীমানা পিলার

আপডেট সময় : ০২:০৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪