সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩ সিলেটসহ সারা দেশে গণপরিবহনের জন্য নির্দেশ গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত বাধ্যতামূলক নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল

দীর্ঘ ১৬ বছর পর সিলেটে ছাত্রশিবিরের বিভাগীয় ‘সাথী সমাবেশ’ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ১৪৩ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

পাড়ি দাও স্রোত কঠিন প্রায়াসে আকুতোভয় এ নিশিতের তীরে, হবে ফের সূর্যোদয়’ এই স্লোগান নিয়ে 
সিলেট
 বিভাগীয় সাথী সমাবেশ অনুষ্ঠিত করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট বিভাগ।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিলেট নগরীর চন্ডিপুলস্থ এক অভিজাত কমিউনিটি সেন্টারে সিলেট মহানগর,শাবিপ্রবি, সিলেট জেলা পূর্ব, পশ্চিম এবং সুনামগঞ্জসহ মোট পাঁচটি শাখার সাথীদের নিয়ে বিভাগীয় সাথী সমাবেশে অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শরীফ মাহমুদের সভাপতিত্বে ও শাবিপ্রবি সভাপতি জহির উদ্দিন শিপন এবং মহানগর সেক্রেটারি শাহীন আহমদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম।

প্রধান বক্তা ছিলেন-জামায়াত ইসলামী সিলেট মহানগর আমীর ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় অর্থ সম্পাদক তৌহিদুল হক মিসবাহ।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, বিজয় পরবর্তী আমাদের করণীয়, কতটুকু অর্জন করেছি তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কতটুকু অর্জন বাকি সেটি লক্ষ্য করা।

তিনি বলেন, ছাত্ররাজনীতির গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে, জাতীয় রাজনীতিকে কুক্ষিগত করার জন্য, নিজের স্বার্থ হাসিলের জন্য কিছু বিশেষ গোষ্ঠি বা দল ছাত্র রাজনীতিকে নেগেটিভভাবে উপস্থাপন করছে।

তিনি আরও বলেন, ছাত্রশিবির যা চায় এই সমাজের সাধারণ ছাত্ররা ঠিক তাই চায়। হল দখল, মিছিলে নিয়ে যাওয়া জোর করে, হলের ছোট ভাইকে দিয়ে নিজের কাজ করানো। এসব কখনও শিবির সমর্থন করে না।

ছাত্ররাজনীতিতে গুণগত সংস্কার প্রয়োজন। মব কিলিং বন্ধ করতে হবে, নিজে আইন হাতে তুলে নেওয়া যাবে না। আমরা যেই হিদায়াত পেয়েছি সেটা সমাজে ছড়িয়ে দিতে হবে।

তিনি আরোও বলেন,আদর্শকে আদর্শ দিয়ে লড়াই করতে হয়, মিথ্যা প্রপাগাণ্ডা দিয়ে লড়াই করা যায় না।

সভাপতির বক্তব্য কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি বলেন, ছাত্রশিবিরকে শত জুলুম ও বাধার মুখেও দমিয়ে রাখা যায়নি। ষোল বছর পর ছাত্রশিবিরের এই আয়োজন তাই প্রমান করে, তিনি ছাত্রশিবিরের সাথীদেরকে সাধারণ ছাত্রদের কাছে ইসলামের দাওয়াত পৌছে দেয়ার জন্য আরো বেগবান হওয়ার আহবান জানান।

উক্ত বিভাগীয় সাথী সমাবেশে অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন- সিলেট জেলা দক্ষিনের জামায়াত আমীর অধ্যেক্ষ আব্দুল হান্নান, জেলা উত্তরের আমীর হাফিজ আনোয়ার হোসাইন খান, ছাত্রশিবির সিলেট জেলা পূর্ব সভাপতি মারুফ আহমদ, জেলা পশ্চিম সভাপতি নজরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা সভাপতি মনিরুজ্জামান পিয়াস সহ মহানগর ও জেলার অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দীর্ঘ ১৬ বছর পর সিলেটে ছাত্রশিবিরের বিভাগীয় ‘সাথী সমাবেশ’ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:০৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪