সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

ইসরাইলি হামলায় হিজবুল্লাহ কমান্ডারসহ নিহত ১৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ২১৪ বার পড়া হয়েছে

বৈরুতে ইসরাইলি হামলায় হিজবুল্লাহ কমান্ডারসহ নিহত ১৪

অনলাইন ডেস্ক :

লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলি বিমান হামলায় হিজবুল্লাহর এক কমান্ডারসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৫৯ জন। এদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার বৈরুতে হামলার কথা নিজেরাই জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, দক্ষিণ বৈরুতে হামলা হয়েছে। এই এলাকা হিজবুল্লাহর শক্ত ঘাঁটি বলে পরিচিত। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, ইব্রাহিম আকিল নামের ওই শীর্ষ হিজবুল্লাহ কমান্ডারকে বৈরুতের দক্ষিণ শহরতলীতে হত্যা করা হয়েছে। তার সঙ্গে হিজবুল্লাহর অভিজাত ফোর্স রাদওয়ানের সদস্যরাও নিহত হয়েছে বলে জানানো হয়েছে। একটি বিশেষ সভার সময় তাদের ওপর ইসরাইলি বাহিনী হামলা চালায়। ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা বৈরুতের ধাহিয়েহ এলাকায় হিজবুল্লাহর সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। বাহিনীটি বলেছে, ‌‘বৈরুতে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।’

এ ঘটনার এক প্রতিক্রিয়ায় লেবাননে অবস্থিত ইরানের দূতাবাস থেকে বলা হয়, বিমান হামলায় ইসরাইল ‘সব লাইন’ অতিক্রম করে ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তারা দাবি করে, ইসরাইল আবাসিক এলাকাতেও হামলা করেছে। এই হামলা চালানোর আগে ইসরাইল আমেরিকাকে কিছু জানায়নি বলে দাবি করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি। তিনি বলেন, এ ব্যাপারে তার জানা নেই। মার্কিন নাগরিকেরা যেন লেবানন এড়িয়ে চলেন। বাইডেন প্রশাসন এই অঞ্চলে আর সংঘাত চায় না।

এর আগে শুক্রবার ১৫০টি রকেট দিয়ে ইসরাইলের সীমান্ত এলাকায় হামলা চালায় হিজবুল্লাহ। ইসরাইলি পাবলিক ব্রডকাস্টার ক্যানের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইসরাইলের জাতীয় অ্যাম্বুলেন্স পরিষেবা বলছে, এই হামলায় প্রাথমিকভাবে কেউ হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি। এর আগে হিজবুল্লাহ জানায়, কাতিউশা রকেট দিয়ে ৭টি হামলা করেছে তারা। পরে তারা জানায়, মোট ১৪০টি রকেট দিয়ে ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। আলজাজিরা বলছে, এসব হামলায় একজন হতাহতের তথ্য প্রকাশ করেছে ইসরাইলি কয়েকটি সংবাদমাধ্যম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইসরাইলি হামলায় হিজবুল্লাহ কমান্ডারসহ নিহত ১৪

আপডেট সময় : ০২:২২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪