সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু,নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার- শিক্ষামন্ত্রী লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

ঋষভের সঙ্গে প্রেম নিয়ে নীরবতা ভাঙলেন উর্বশী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ১৯০ বার পড়া হয়েছে

 বিনোদন ডেস্ক :

এক সময় ঋষভ পন্থ এবং উর্বশী রাউতেলার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু দু’জনের কেউই তা স্বীকার করেননি। এর মাঝেই ঋষভের পথ দুর্ঘটনা ঘটে। প্রায় দেড় বছর শয্যাশায়ী ছিলেন ভারতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক। তার পর একটা সময় পন্থ এবং উর্বশী মাতেন বাগযুদ্ধে। নাম না করে একে অপরকে আক্রমণ করেন তারা। এ বার ঋষভের সঙ্গে তার প্রেমের প্রসঙ্গে সোজাসাপটা উত্তর দিলেন অভিনেত্রী। খবর আনন্দবাজার অনলাইনের।

কিছু বছর আগে পন্থ এবং উর্বশীকে প্রায়ই একসঙ্গে দেখা যেত। তবে তাদের বাগযুদ্ধের শুরুটা হয় যখন উর্বশী জানান, তার নামে এক ব্যক্তি তার সঙ্গে দেখা করার জন্য হোটেলের ঘরের সামনে অপেক্ষা করছিলেন। তিনি তার কথা ভুলে গিয়ে ঘুমিয়ে পড়েন। পরে সেই ব্যক্তি মুম্বই গিয়ে তার সঙ্গে দেখা করেন। উর্বশী নাম না নিলেও সমাজমাধ্যমে ঋষভ পন্থকে সেই ব্যক্তি ভেবে নিয়ে আলোচনা শুরু হয়। চুপ থাকেননি পন্থও। তিনি ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেছিলেন। পরে সেই স্টোরি মুছেও দেন তিনি। পন্থ লিখেছিলেন, ‘জনপ্রিয়তা পাওয়ার জন্য মানুষ সাক্ষাৎকার দিতে গিয়ে কত মিথ্যা কথা বলে। দেখে অবাক লাগে। নাম এবং খ্যাতি পাওয়ার জন্য মানুষ কত তৃষ্ণার্ত। ঈশ্বর ওদের মঙ্গল করুক। আমার পেছন ছেড়ে দাও বোন। মিথ্যা বলারও একটা সীমা থাকে।’

যদিও এই বাগবিতণ্ডা বেশ কয়েক বছর পেরিয়ে গিয়েছে। সুস্থ হয়ে মাঠে ফিরেছেন ক্রিকেট তারকা। এ বার তাদের সম্পর্কের গুঞ্জন নস্যাৎ করে উর্বশী বলেন, ‘আমাকে ও ঋষভকে নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে তা রটনা। যদিও আমি আমার ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনতে চাই না। এই মুহূর্তে আমার লক্ষ্য শুধুই কাজের দিকে। আসলে এটা খুব প্রয়োজনীয় যে, স্বচ্ছতা বজায় রাখতে সত্যিটা প্রকাশ্যে আসুক, রটনা নয়। জানি না এই মিম পেজগুলো কেন এত উত্তেজিত হয়ে পড়ে।’ শেষে উর্বশীর সংযোজন, ‘আমি যে সব মানুষের দ্বারা পরিবেষ্টিত, তারাই আমাকে কঠিন সময়েও মাথা ঠান্ডা রাখতে সাহায্য করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঋষভের সঙ্গে প্রেম নিয়ে নীরবতা ভাঙলেন উর্বশী

আপডেট সময় : ০৫:০৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪