সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলে সবাইকে এগিয়ে আসতে হবে,পরিকল্পনা সভায় সিসিক প্রশাসক মার্কিন আধিপত্যের অবসান,বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাধবপুরে অপহরণকে কেন্দ্র করে সহিংসতা, অগ্নিসংযোগ

জাদেজাকে সেঞ্চুরি করতে দিলেন না তাসকিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ২২৯ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক ;

চেন্নাই টেস্টের প্রথম দিনে বাংলাদেশকে শেষ বিকেলে ভুগিয়েছেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিন প্রথম দিনে সেঞ্চুরি তুলে নিয়েছেন। সেঞ্চুরির পথে থেকে দিন শেষ করেছিলেন জাদেজাও। দ্বিতীয় দিনে সেঞ্চুরির স্বপ্ন দেখছিলেন তিনি। তবে তার সেই স্বপ্নের ইতি ঘটিয়েছেন তাসকিন আহমেদ। দ্বিতীয় দিনে কোনো রান যোগ না করেই ফিরতে হয়েছে জাদেজাকে। ৮৬ রানে থেমেছেন এই ব্যাটার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৭ উইকেটে ৩৫৩। উইকেটে আছেন সেঞ্চুরি করা অশ্বিন। তাকে সঙ্গ দিচ্ছেন আকাশ দীপ সিং।

এর আগে, চেন্নাই টেস্টের প্রথম দিনে টসে হেরে ব্যাট করতে নেমে ৩৪ রানে ৩ উইকেট হারায় ভারত। সেখান থেকে ১৪৪ রানে ৬ উইকেট হারায় দলটি। 

এরপর সেখান থেকে ঘুরে দাড়িয়ে প্রথম দিনে ১৯৫ রানের জুটি গড়ে দলকে ৬ উইকেটে ৩৩৯ রানে নিয়ে যান অশ্বিন-জাদেজা। শেষ করেন দিনের খেলা। সেই তিনি দ্বিতীয় দিনেও স্বপ্ন দেখাচ্ছিলেন। তবে এদিন শুরুতেই ধাক্কা দিয়েছেন তাসকিন। তুলে নিয়েছেন জাদেজার উইকেট।

দ্বিতীয় দিনে যেই পরিকল্পনা নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

বাংলাদেশ-ভারত টেস্ট

চেন্নাই টেস্টে স্বাগতিক ভারতের বিপক্ষে স্বপ্নের শুরু পেয়েছিল বাংলাদেশ। ১৪৪ রানে ৬ উইকেট তুলে নিয়েছিল ভারতের। মনে হচ্ছিল দুশ রানের আগেই ভারতকে অলআউট করে দিয়ে প্রথম দিনেই ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। তবে সে পথে বাধা হয়ে দাঁড়ান দুই অভিজ্ঞ অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। 

১৯৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৬ উইকেটে ৩৩৯ রানে দিনের খেলা শেষ করে ভারত। ভেস্তে দেয় বাংলাদেশের সব পরিকল্পনা। এই অবস্থায় দ্বিতীয় দিনে বাংলাদেশের পরিকল্পনা কি? দিন শেষে নিজেদের সেই পরিকল্পনার কথায় জানিয়েছেন দিনের সেরা বোলার হাসান মাহমুদ।

৩৪ রানেই ভারতের ৩ উইকেট তুলে নেওয়া হাসান বলেন, ‘আমার মনে হয়, সকালের দিকে উইকেটে কিছু সিম মুভমেন্ট ছিল। পরে ধীরে ধীরে উইকেট সেটেল হয়ে গেছে। বল ভালোভাবে ব্যাটে এসেছে। তবু শেষ দিকে আমি কিছু মুভমেন্ট পেয়েছি। আশা করি, কালকে (আজ) আমরা সুযোগ তৈরি করতে পারব।’

দ্বিতীয় দিনের কোন কৌশল নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। তা জানিয়ে হাসান বলেন, ‘সকালের দিকে আমরা দাপট দেখাচ্ছিলাম। উইকেট এখন খুব ভালো হয়ে গেছে। বোলাররা চেষ্টা করছে কীভাবে বাউন্ডারি না দিয়ে বোলিং করা যায়। একটা সময় মোমেন্টাম ছিল আমাদের দিকে। এখন ওই দিকে চলে গেছে। এটাই ক্রিকেট। যেকোনো কিছু হতে পারে এখন। কালকে (আজ) সকালে আবার আমাদের দিকে ফিরে আসতে পারে। আমাদের চেষ্টা থাকবে আমরা যেন রান চেক দিয়ে বোলিং করতে পারি।

হাসান এরপর যোগ করেন, ‘আমার মনে হয়, আরেকটু বাউন্ডারি কম খাওয়ার মতো বোলিং করা দরকার ছিল। আরেকটু গুছিয়ে বোলিং করতে পারলে রান আরেকটু কম হতো। তবে চেষ্টা করছি, যেন আরেকটু গুছিয়ে বোলিং করা যায়। কালকে (আজ) যদি আমরা চেষ্টা করি, যদি দ্রুত উইকেট নিতে পারি, তাহলে ম্যাচে ফিরে আসব।’

অশ্বিন ও জাদেজাকে নিয়ে ভিন্ন কৌশল অবলম্বন করতে পারত কিনা বোলাররা; এমন প্রশ্নে হাসান বলেন, ‘পেসাররা ভালো করছিল, উইকেট পড়ছিল দেখেই হয়তো স্পিনাররা একটু দেরিতে এসেছে। আমার মনে হয়, বোলিংটা একটু ইকোনমিক্যাল হতে পারত, গোছানো হতে পারত। চেষ্টা করছি, সবাই মিলে একটু ভালো জায়গায় বল করে ব্যাটসম্যানকে চাপে রাখতে। এখন মোমেন্টাম ওদের দিকে আছে। কালকে (আজ) দ্রুত অলআউট করতে পারলে মোমেন্টাম আমাদের দিকে আসবে। ৪০০ রানের আগে অলআউট করতে পারলে ভালো হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জাদেজাকে সেঞ্চুরি করতে দিলেন না তাসকিন

আপডেট সময় : ০৪:৫১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪