সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

সিলেট সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পথে মহানগর পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

রেজিস্ট্রেশনবিহীন ও মেট্রো এলাকার বাইরের অটোরিকশাগুলো মহানগরের ভেতরে এসে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করে।  সিলেট মহানগরে যানজট সৃষ্টির অন্যরকম একটি কারণ সিএনজিচালিত অটোরিকশা। এ অবস্থায় মেট্রো এলাকা থেকে ‘বহিরাগত’ ও রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশা নিয়ন্ত্রণ করতে নতুন কিছু কৌশল অবলম্বন করছে মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ। এতে সড়কে শৃঙ্খলা ফেরার আশা করছেন সচেতন মহানগরবাসী।

এসএমপি’র ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, সিলেট মহানগরের বাসিন্দার মালিকানাধীন প্রায় ১১ হাজার রেজিস্ট্রেশনকৃত অটোরিকশা ও জেলার বাসিন্দাদের মালিকানাধীন প্রায় ২০ হাজার রেজিস্ট্রেশনকৃত অটোরিকশা চলাচল করে। এর বাইরে রেজিস্ট্রেশনবিহীন আরও অন্তত ১০ হাজার অটোরিকশা সিলেটজুড়ে চলাচল করে।অভিযোগ রয়েছে- রেজিস্ট্রেশনবিহীন এসব অটোরিকশা বিভিন্ন থানা ও ট্রাফিক পুলিশের টুকেন-বাণিজ্যের মাধ্যমে চলাচল করে বছরের পর বছর ধরে। তবে নবাগত এসএমপি কমিশনার এসব বন্ধ করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন তিনি। 

মহাসড়কে অটোরিকশা চলাচল নিষিদ্ধ হলেও দক্ষিণ সুরমায় সিলেট-ঢাকা মহাসড়কে ও সিলেট-তামাবিল মহাসড়কে পুলিশের সামনে দিয়েই প্রতিদিন রেজিস্ট্রেশনকৃত ও রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশা চলাচল করে। এর মধ্যে রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশাগুলো দালালের মাধ্যমে পুলিশের দেওয়া টুকেন সামনে লাগিয়ে চলাচল করে। এছাড়া রেজিস্ট্রেশনকৃত অটোরিকশা থেকে নির্দিষ্ট পরিমাণে টাকা নিয়ে মহাসড়কে চলাচল করতে দেয় পুলিশ। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশাগুলো মহানগরের আম্বরখানা থেকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে, তেমুখী-টুকের বাজার থেকে সিলেট-সুনামগঞ্জ সড়কে, মেজরটিলা-শাহপরাণ থেকে সিলেট-তামাবিল মহাসড়কে, দক্ষিণ সুরমার ওভারব্রিজের নিচ থেকে সিলেট-জকিগঞ্জ-বিয়ানীবাজার সড়ক এবং চন্ডিপুল থেকে সিলেট-ঢাকা মহাসড়কে বেশি চলাচল করে। তবে শহরেও আসে এসব গাড়ি যাত্রী নিয়ে। ফলে মহানগরের রাস্তাগুলোতে বাড়ে যানবাহন চাপ। এছাড়া রেজিস্ট্রেশনকৃত জেলার গাড়িগুলো মহানগরে এসে সৃষ্টি করে যানজট। এই যানজট কমাতে মেট্রোর বাইরের গাড়ি মহানগরে না আসতে এবং রেজিস্ট্রেশনবিহীন অটোগুলো চলাচল না করতে নিষেধাজ্ঞা করেছে এসএমপি।

বিষয়টি নিয়ে রবিবার (১৫ সেপ্টেম্বর) সিটি করপোরেশন কর্তৃপক্ষ, বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠন ও বিআরটিএ-সহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বৈঠক করেছেন এসএমপি কমিশনার মো. রেজাউল করিম (পিপিএম- সেবা) । বৈঠকে নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের মধ্যে একটি ছিলো- আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশনবিহীন ও মেট্রোর বাইরের অটোগুলোকে সময় বেঁধে দেওয়া হয়। এই সময়ের মধ্যে তাদের ভেতরে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাইকিংসহ বিভিন্নভাবে প্রচারণা চালাবে এসএমপি’র ট্রাফিক পুলিশ। ২৩ সেপ্টেম্বরের পর কঠোর অভিযানে নামবে তারা। মেট্রোর ভেতরে বাইরে গাড়ি পেলে এবং সড়কে রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশা পেলেই চালককে দেওয়া হবে আইনানুগ শাস্তি। 

প্রচারণার অংশ হিসেবে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে এসএমপি। এসএমপি’র মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম গত সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানান- সিএনজিচালিত বৈধ অটোরিকশা চালক ও মালিকদের প্রতি এসএমপি নির্দেশনা দিয়েছে- ২৩ সেপ্টেম্বরের মধ্যে সিলেট মেট্রোপলিটন এলাকায় চলাচলকারী অটোরিকশাগুলোতে সবুজ রঙের উপর হলুদ বর্ডার দিয়ে এবং মেট্রো এলাকার বাইরে চলাচলকারী অটোরিকশাগুলোতে সবুজ রঙের উপর সাদা রঙের বর্ডার দিয়ে চিহ্নিত করতে হবে। এছাড়া বিশেষ কারণ ছাড়া মেট্রো এলাকার বাইরের অটোরিকশাগুলো মেট্রো এলাকায় প্রবেশ করতে পারবে না। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সিলেটের সড়কে শৃঙ্খলা ফেরাতে পরিবহন শ্রমিকসহ সকলের সযোগিতা কামনা করেছে এসএমপি।

এসএমপি কমিশনার মো. রেজাউল করিম (পিপিএম- সেবা) সাংবাদিকদের-কে বলেন- ৭ দিন সময় দেওয়া হয়েছে অটোচালকদের। এই সময়ে তাদের মধ্যে সচেতনতা তৈরি করতে আমাদের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে মাইকিংসহ বিভিন্নভাবে প্রচারণা চালানো হবে। আশার করছি- সংশ্লিষ্ট সবাই আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করবেন এই বিষয়ে। কারণ- সিলেট আমাদের সবার। নিজেদের শহরকে নিজেরাই পরিপাটি রাখতে হবে। নির্দেশনা না মানলে ৭ দিন পর থেকে কঠোর অভিযানে নামবে ট্রাফিক পুলিশ। রঙ চিহ্নিত করা মেট্রোর গাড়িগুলো মহানগরে এবং বাইরেরগুলো বাইরেই চলাচল করতে হবে। বিশেষ কারণ ছাড়া মেট্রো এলাকার বাইরের অটোরিকশাগুলো মেট্রো এলাকায় প্রবেশ করতে পারবে না। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো আমরা।

তিনি বলেন- পুলিশের বিরুদ্ধে উঠা টুকেন বা স্টিকার-বাণিজ্যের বিষয়টি গুরত্বসহকারে খতিয়ে দেখা হবে। আমার সময়ে এমন কেউ করলে সেই পুলিশ সদস্যের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। মোট কথা- বৈধ কাগজপত্র  ও সঠিক নিয়ম ছাড়া সড়কে কোনো অটোরিকশা চলবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পথে মহানগর পুলিশ

আপডেট সময় : ০১:৫৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪