সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩ সিলেটসহ সারা দেশে গণপরিবহনের জন্য নির্দেশ গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত বাধ্যতামূলক নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল

সাবেক পৌর মেয়র সেলিম ঢাকায় আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৭:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ ২০১ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান সেলিম (৫০) কে আটক করেছে র‌্যাব-২।

গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় ঢাকার ধানমন্ডি এলাকার ইবনে সিনা প্রাইভেট হাসপাতালের নিচ থেকে তাকে আটক করা হয়। আটকের পরপরই তাকে র‌্যাব-২ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। র‌্যাবের একজন কর্মকর্তা জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ও মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাকে আটক করা হয়। তিনি হবিগঞ্জ শহরের হত্যা মামলার এজাহারভূক্ত আসামী। জিজ্ঞাসাবাদ শেষে তাকে হবিগঞ্জের পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এদিকে, রাত ৮টার দিকে হবিগঞ্জ সদর থানার এসআই হুমায়ুন কবির ও এএসআই আব্দুল ওয়াদুদ একটি টিম নিয়ে আতাউর রহমান সেলিমকে আনার জন্য ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হবিগঞ্জ শহরে দুই যুবক মারা যায়। দু’টি মামলায়ই আতাউর রহমান সেলিম এজাহারভূক্ত আসামী। ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে চলে যান। একটি সূত্র জানিয়েছে, আজ বুধবার আতাউর রহমান সেলিমকে হবিগঞ্জ সদর থানায় আনা হবে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুল আলম জানিয়েছেন, শুনেছি ঢাকা র‌্যাব-২ এ আতাউর রহমান সেলিমকে আটক করেছেন। আমাদের পুলিশও তাকে আনার জন্য ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। থানায় আসার পর আমি নিশ্চিত তথ্য দিতে পারব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাবেক পৌর মেয়র সেলিম ঢাকায় আটক

আপডেট সময় : ০৯:৩৭:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪