শায়েস্তানগরে ৩৩ কেভি লাইনে কাজ করতে গিয়ে শ্রমিক আহত
- আপডেট সময় : ০৩:০৮:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১৭৬ বার পড়া হয়েছে
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ শহরের শায়েস্তানগর তেমুনিয়া এলাকা ৩৩ কেভি লাইনে কাজ করতে গিয়ে সাইফুল ইসলাম (৩০) নামের এক শ্রমিক আহত হয়েছে।
তবে অভিযোগ রয়েছে পিডিবি’র অপারেটর লাইন বন্ধ না করে তাকে ওই লাইনে কাজ প্রেরণ করায় এ দুর্ঘটনাটি ঘটেছে। সে শহরের নিউ মুসলিম কোয়াটার এলাকার আব্দুল হাইয়ের পুত্র। গতকাল শুক্রবার বিকাল ৪টায় ওই লাইনে কাজ করার সময় বিদ্যুৎ বন্ধ না করায় সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে খুঁটি থেকে নিচে পড়ে যায়। এতে তার সারা শরীর জ¦লসে যায়। সহযোগিরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
পরে তার অবস্থার অবনতি হলে তাকে বার্ন হাসপাতালে প্রেরণ করা হয়। তার সহযোগীদের অভিযোগ প্রায়ই অফিস লাইনে বিদ্যুৎ রেখেই তাদের কাজে প্রেরণ করে। এতে প্রতিনিয়তই তারা দুর্ঘটনার শিকার হচ্ছেন। সম্প্রতি ৩নং পুল এলাকায় একই অবস্থায় কাজ করতে গিয়ে এক বিদ্যুৎ কর্মীর মৃত্যু হয়। এরপর পিডিবির গাফিলতির শেষ নেই। রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত সাইফুলের জ্ঞান ফিরেনি।



























