গাছের প্রতি ভালোবাসা ও যত্নশীল না হলেপরিবেশের সুফল পাওয়া সম্ভব নয়-উপসচিব সুবর্ণা
- আপডেট সময় : ০২:৫৭:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১২৮ বার পড়া হয়েছে
এমদাদুর রহমান চৌধুরী জিয়া :
সিলেট জেলা প্রশাসক এর কার্যালয়ের স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ-পরিচালক সুবর্ণা সরকার বলেছেন, গাছের প্রতি ভালোবাসা ও যত্নশীল না হলে পরিবেশের সুফল পাওয়া সম্ভব নয়।
আমরা যদি শহরের ভবন গুলোর সাদ-বাগানের প্রতি একটু গুরুত্ব দেই এবং পরিত্যাক্ত জায়গা খালি না রেখে সবজি চাষে আগ্রহী হই, তবেই কৃষিতে স্বনির্ভর হতে পারব এবং আমাদের পরনির্ভরতা হ্রাস পাবে।
গতকাল (১৩ সেপ্টেম্বর শুক্রবার) বিকেলে সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে জেলা প্রশাসনের সহযোগিতায় ও সিলেট বন বিভাগ আয়োজিত “বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে ১৫ দিন ব্যপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৪ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সমাপনী অনুষ্ঠানে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্টোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার নর্থ শাহরিয়ার আলম, বিশিষ্টি সাংবাদিক ও কলামিষ্ট আফতাব চৌধুরী।

বক্তব্য রাখেন, জালালাবাদ গ্যাস প্লান্টের ফিল্ড কর্পোরেট এ্যডভাইজর এম এইচ জে ফেরদৌস, নার্সারী মালিক সমিতির সভাপতি আলমগীর আহমদ, কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি রোটা. আবুল কালাম। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ, পবিত্র গিতা পাঠ করেন শ্যামাপ্রদ মিশ্র। মেলায় অংশগ্রহনকারী স্টলগুলোর মধ্যে প্রথম পুরস্কার গ্রহন করেন সিলেট নার্সারীর সত্বাধীকারী মলয় লাল ধর, যৌথভাবে দ্বিতীয় পুরস্কার পেয়েছে সুগন্ধা নার্সারী ও সবুজ বন নার্সারী, তৃতীয় পুরস্কার পেয়েছে নূরে মদিনা নার্সারী ও আলিফ নার্সারী ।
মেলায় কর্তব্যরত বন বিভাগের রাজকান্দি বিট কর্মকর্তা আহমদ আলী জানান, এ ধরনের মেলা আয়োজনে বৃক্ষ মানুষের নতুন ধারণা সৃষ্টি হয়, আনন্দ পায়, অদ্ভুত তো হয় মানুষ বৃক্ষরোপনের প্রতি। পরিচিত হওয়ায় বেশ কিছু নতুন ফলজ দেশে বিদেশি গাছের চারার সাথে। মেলাতে ঘুরতে আসা সিলেটের জনপ্রিয় নাট্য অভিনেতা সিলেটী নাটকের প্রিয় মুখ কামাল আহমেদ দুর্জয় জানান, এবারের বৃক্ষ মেলায় নতুন নতুন গাছের চারার উদ্ভাবন হয়েছে। আমরা তিন মাস পরে পরে গাছে আম ধরে এই জিনিসটা জানতাম না। এবারের বৃক্ষ মেলায় এ বিষয়ের সাথে পরিচিত হলাম। খুবই ভালো লাগছে মেলায় এসে। কথা হয় গাছের চারা কিনতে আসা বিশ্বনাথের বড়গাঁও এলাকার লিটন চৌধুরীর সাথে তিনি বড়গাও জামে মসজিদের জন্য ক্রয় করেছেন আদালেবু ও মালটার চারা

মেলার দায়িত্বে থাকা সিলেট বন্দরবাজার পুলিশ ফাড়ির এস আই ইসরাফিল জানান , মেলায় ঘুরতে আসা মানুষের নিরাপত্তায় সকল ধরনের ব্যবস্থাই ছিলো পুলিশের। শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। কোন ধরনের আপত্তিকর ঘটনা ঘটেনি এ মেলায়। এক সময় আলিয়া মাঠের আশপাশে মোবাইল ছিনতাইকারীরা মেলা বসাতো রাতের বেলা আমাদের সিনিয়র প্রকাশ কর্তা ও সহকর্মীদের কারণে সেটিও করার নেই।
উল্লেখ্য, সিলেট বন বিভাগের আয়োজনে ১৫দিনব্যাপী আলিয়া মাঠের বন বিভাগ আয়োজিত এবারের বৃক্ষ মেলা খুব জমে উঠেছে । বৃক্ষ প্রেমীরা নতুন নতুন জাতের চারা ক্রয় করেছে। নারী-পুরুষ,যুবক,বৃদ্ধ সকলেরই উপস্থিতি ছিল মেলার চাল গুলোতে। এবারের মেলায় বিদেশি অনেক চারার সাথে পরিচিত হয় বৃক্ষ প্রেমিরা। শুধু নিজ বাড়ির জন্য নয় মসজিদের জন্য গাছের চারা কিনতে দেখা যায় সিলেটের বিশ্বনাথ সহ বিভিন্ন উপজেলার মানুষজন কে।

























