সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩ সিলেটসহ সারা দেশে গণপরিবহনের জন্য নির্দেশ গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত বাধ্যতামূলক নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল

মাধবপুরে পুলিশ অভিযান চালিয়ে লুণ্ঠিত মালসহ গ্রেফতার ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ ১২২ বার পড়া হয়েছে

হবিগঞ্জ মাধবপুর প্রতিনিধি :

মাধবপুরে বিদেশগামী যাত্রীবাহী মাইক্রোবাস মহাসড়ক থেকে ছিনতাই করে ডাকাতির ঘটনায় পুলিশ ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে।

গতকাল বুধবার ভোররাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার, লুণ্ঠিত মালামাল সহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলঃ- উপজেলার আরিছপুর গ্রামের ছোয়াব মিয়ার ছেলে নাছির মিয়া (৩৫), বাকরনগর গ্রামের আলেক চৌধুরীর ছেলে জীবন চৌধুরী (৩৮), অলিপুর গ্রামের জলফু মিয়ার ছেলে স্বপন মিয়া।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন জানান, ৯ সেপ্টেম্বর সিলেটের মছুরুর আহমেদ নামে এক ব্যক্তি মেয়ে জামাতাকে বিদেশে পাঠাতে একটি মাইক্রোবাসে করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন। তাদের বহনকারী যানবাহনটি মাধবপুরের অদূরে ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তি এলাকায় পৌছলে ডাকাতদল একটি পিকআপ ভ্যান ও প্রাইভেটকার দিয়ে ব্যারিকেড দিয়ে বিদেশগামি মাইক্রোবাসটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। মাইক্রোবাসটি জিম্মি করে উপজেলার সুরমা চা বাগান নির্জন স্থানে নিয়ে ডাকাতদল তাদের কাছ থেকে নগদ অর্থ, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার সহ ১৩ লাখ টাকার মালামাল লুট করে নেয়।

পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার প্রমাণ পেয়ে চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রাম থেকে জালাল মিয়ার ছেলে সালমান উদ্দিনকে গ্রেপ্তার করে। তার দেয়া স্বীকারোক্তি মতে উল্লেখিত ৩ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাধবপুরে পুলিশ অভিযান চালিয়ে লুণ্ঠিত মালসহ গ্রেফতার ৩

আপডেট সময় : ০২:২৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪