সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

জকিগঞ্জে সাবেক মেয়রসহ ৪০০ জনের বিরুদ্ধে ছাত্রদল নেতার মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৯:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪ ১৬৭ বার পড়া হয়েছে

জকিগঞ্জ প্রতিনিধি ;

সিলেটের জকিগঞ্জে সরকার পতনের একদফা আন্দোলনে হামলার অভিযোগে ১০৭ জনের নামোল্লেখ করে ও অজ্ঞাতনামা ২৫০/৩০০ জনের বিরুদ্ধে বিস্ফোরক, মারধর ও হত্যাচেষ্ঠার মামলা রুজু করেছে পুলিশ। শনিবার বিকেলে বারঠাকুরীর জাফর আহমদ নামের একজন বাদী হয়ে নামোল্লেখ ও অজ্ঞাতনামা প্রায় ৪শ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। রাতে পুলিশ ওই মামলা রেকর্ড করে।

মামলায় আসামি করা হয়েছে পৌরসভার সাবেক মেয়র আব্দুল আহাদ, ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবু জাফর রায়হান, ইউপি চেয়ারম্যান আশরাফুল আম্বিয়া, উপজেলা পরিষদের সাবেক ভাইস ও চেয়ারম্যান আল ইসলাহ নেতা আব্দুস সবুরসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, আনজুমানে আল ইসলাহ, তালামীযে ইসলামিয়ার নেতাকর্মীদেরকে।

তবে অভিযোগ রয়েছে, ওই মামলায় শিক্ষকসহ নিরীহ মানুষদেরও আসামি করা হয়েছে। এরআগে শনিবার সন্ধ্যা রাতে বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরা জকিগঞ্জ শহর থেকে যুবলীগ নেতা আব্দুল কাইয়ুম ও ছাত্রলীগ নেতা ওয়াসকুরুনীকে ধরে থানায় নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে আটককৃত দুজনকে দায়েরকৃত মামলায় পুলিশ গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ বিচারক জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলায় জাফর আহমদ উল্লেখ করেন- গত ৪ আগস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র-গণআন্দোলন গড়ে উঠলে তিনিসহ জকিগঞ্জ উপজেলার সচেতন ছাত্র-জনতা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অপরদিকে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেছাসেবকলীগ, আনজুমানে আল ইসলাহ, তালামীযে ইসলামিয়া সংগঠনের নেতাকর্মীরা স্বৈরাচারী শেখ হাসিনার পক্ষ নিয়ে আন্দোলনকে প্রতিহত করার ঘোষণা দিয়ে এক দফা আন্দোলন কর্মসূচির বিক্ষোভ মিছিলে দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোটা, লোহার রড, জিআই পাইপ, হকিস্টিক, দা, কিরিছ, হাতে তৈরী দেশীয় পেট্রোল বোমা ইত্যাদি নিয়া হামলা চালায়। এতে মামলার স্বাক্ষীগণসহ কয়েকজন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জকিগঞ্জে সাবেক মেয়রসহ ৪০০ জনের বিরুদ্ধে ছাত্রদল নেতার মামলা

আপডেট সময় : ০৭:১৯:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪