গোয়াবাড়ি সীমান্ত পথে পালিয়ে যাওয়ার সময় ইউপি চেয়ারম্যান কামাল ও সহযোগী আটক
- আপডেট সময় : ০৩:৪৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩৬ বার পড়া হয়েছে
এমদাদুর রহমান চৌধুরী জিয়া :
সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আওয়ামী লীগের এক নেতা ওসহযোগী আটক করা হয়েছে। আটকৃতরা হলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কামাল আহমদ ও তার সহযোগী সাদেক আহমদ আটক।
শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোয়াবাড়ি সীমান্তবর্তী এলাকা থেকে তাদের আটক করে বিজিবির জৈন্তাপুর বিওপির টহল দল।
আটক কামাল আওয়ামী লীগ সরকারের আমলের জৈন্তাপুর এলাকার ত্রাস বাহিনীর প্রধান ছিলেন। কবরস্থানের জায়গা দখল করে মার্কেট নির্মাণ থেকে শুরু করে জায়গা দখল, পাথর কোয়ারিতে চাঁদাবাজ। এমন কোন বিষয় নেই যেটি কামাল নিজে অস্তক্ষেপ করেন নাই। এই সরকারের আমলে আঙ্গুল ফুলে কলাগাছ আওয়ামী লীগ সভাপতি কামাল।
বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ ব্যাটালিয়ন-১৯ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো.আসাদুন্নবী।
প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যাওয়ার পরপরই মন্ত্রীসভার সদস্য, সংসদ সদস্য ও দলের অনেক নেতাকর্মী আত্মগোপনে চলে যান। তাদের মধ্যে কেউ কেউ পরে স্থলপথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে গেছেন। কেউ কেউ আকাশ পথেও বিদেশ যেতে সক্ষম হয়েছেন। বাকিরা এখনও দেশের ভেতরে বিভিন্ন জায়গায় আত্মগোপনে রয়েছেন।
























