সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, কারণ কী? ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে সিলেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশ সিলেটে আরও একজনের প্রাণ হানি পরীমণির বিরুদ্ধে গ্রে প্তা রি পরোয়ানা সিলেটে ৫ বছরে সব রাস্তা পাকাকরণের আশ্বাস – সিসিক প্রশাসক সিলেট জৈন্তাপুরে ৬৮ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ৩ সিলেট ৪১ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসকনগরীর কোনো রাস্তা কাঁচা থাকবে না

পবিত্র ঈদে মিলাদুন্নবী নিয়ে ফেসবুকে কুটুক্তি করায় যুবক আটক,,৩ ঘন্টা থানা ঘেরাও

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৫:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫৩ বার পড়া হয়েছে

Exif_JPEG_420

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জ শহরে পবিত্র ঈদে মিলাদুন্নবী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুটুক্তি করার অভিযোগে সালেহ আহমেদ (৩৫) নামে এক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।এ সময় প্রায় ৩ ঘন্টা সদর মডেল থানা ঘেরাও করে তার ফাঁসির দাবিতে বিক্ষোভ করে জনতা।

গতকাল শুক্রবার বিকালে শহরের টাউন হল রোড এলাকার মোহাম্মদী হার্ডওয়ারের সত্তাধিকারী সালেহ আহমেদ তার ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেয় ‘রাষ্ট্রীয়ভাবে মদের লাইসেন্স থাকলে যেমন মদ হালাল হয়না তেমনি রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী পালন করলে বিদআত- থেকে সুন্নাহ হবেনা।’ এ লেখাটি মুহুর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরে। মিছিল সহকারে মুসলিম জনতা থানা ঘেরাও করলে পুলিশ সালেহ আহমদকে আটক করে। প্রায় সহশ্রাধিক মুসলিম জনতাকে সামাল দিতে পুলিশের হিমশিম খেতে হয়। এক পর্যায়ে থানার প্রধান ফটক বন্ধ করে দেয়া হয়। তখন উত্তেজি মুসল্লিরা ফটক ভেঙ্গে থানার ভেতরে প্রবেশ করে বিক্ষোভ করে।

অফিসার ইনচার্জ নূরে আলম মাইকে ঘোষণা দিয়ে তাদের শান্ত হওয়ার জন্য আহবান জানান। এতে পরিস্থিতি আরও ঘোলাটে চলে যায়। তাদের একটাই দাবি অভিযুক্তকে তাদের হাতে তুলে দিতে হবে। পুলিশ আইনের দোহাই দিয়ে শান্ত হওয়ার আহবান জানান। পরিস্থিতি সামাল দিতে সালেহ আহমেদকে থানা হাজত থেকে বের করে উক্ত অভিযোগে হাত জোর করে ক্ষমা প্রার্থনা করে। তখন মুসল্লিরা তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। অবস্থার অবনতি হলে তাকে নিয়ে হাজতখানায় রাখা হয়। এতে ক্ষিপ্ত হয়ে থানার দরজা জানালায় ও গেইটে হামলা চালায় জনতা। এ সময় থানা এলাকার সড়কে যানবাহন চলালচ বন্ধ হয়ে যায়। সেনাবাহিনী থানায় এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

ওসি জানান, পরিস্থিতি শান্ত আছে অভিযোক্ত সালেহ আহমেদ পুলিশের হেফাজতে রয়েছে। আজ তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পবিত্র ঈদে মিলাদুন্নবী নিয়ে ফেসবুকে কুটুক্তি করায় যুবক আটক,,৩ ঘন্টা থানা ঘেরাও

আপডেট সময় : ০৮:৫৫:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪