সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, কারণ কী? ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে সিলেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশ সিলেটে আরও একজনের প্রাণ হানি পরীমণির বিরুদ্ধে গ্রে প্তা রি পরোয়ানা সিলেটে ৫ বছরে সব রাস্তা পাকাকরণের আশ্বাস – সিসিক প্রশাসক সিলেট জৈন্তাপুরে ৬৮ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ৩ সিলেট ৪১ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসকনগরীর কোনো রাস্তা কাঁচা থাকবে না

হবিগঞ্জ বিদ্যুৎ অফিসের লাইনম্যান মোস্তাক হত্যা মামলার আসামী আবুল কাশেম আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪ ১৮১ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হবিগঞ্জ বিদ্যুৎ অফিসের লাইনম্যান মোস্তাক হত্যা মামলার এজাহারভূক্ত আসামী আবুল কাশেম (২৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

গতকাল বুধবার রাত ৮টায় র‌্যাবের একটি দল শ্মশানঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সে বানিয়াচং উপজেলার পাথারিয়া গ্রামের লাল মিয়ার পুত্র।

পুলিশ জানায়, মোস্তাক হত্যা মামলার এফআইআর এর ৪৭নং আসামী আবুল কাশেম। এদিকে কাশেম গ্রেফতারের খবর চাওর হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সৈনিক থানায় উপস্থিত হয়ে ওসিকে জানান, আটক আবুল কাশেম ছাত্র আন্দোলনে তাদের সহযোগী ছিল। অথচ তাকেই এই মামলার আসামী হতে হল। ওসি নুরে আলম জানান, তদন্ত করে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। যদি নির্দোষ হয় তাহলে চার্জশীট থেকে তার নাম বাদ দেয়া হবে। তবে আপাতত তাকে আটক বৃহস্পতিবার কোর্টে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জ বিদ্যুৎ অফিসের লাইনম্যান মোস্তাক হত্যা মামলার আসামী আবুল কাশেম আটক

আপডেট সময় : ০৫:২৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪