সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

হবিগঞ্জ নার্সিং কলেজের শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪ ১৫২ বার পড়া হয়েছে

হবিগঞ্জ স্টাফ রিপোর্টার :

হবিগঞ্জ নার্সিং ইনস্ট্রাক্টর এবং তার সহযোগিদের দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তাদের পদত্যাগের দাবীতে আন্দোলনে নেমেছেন হবিগঞ্জ নাসিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকে ক্লাস ও ডিউটি বর্জন করে কমপ্লিট শাটডাউন ঘোষণা দিয়ে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা।

শিক্ষার্থীদের অভিযোগ কলেজের নার্সিং ইন্সট্রাক্টর সালমা বেগম, শম্পা রাণী দাশ, অফিস সহকারী সুজন ও মতিউর দীর্ঘদিন থেকে দুর্নীতি ও অনিয়ম করে আসছে। শিক্ষার্থীদের কাছ থেকে তারা ভর্তির রশীদ ছাড়া নির্ধারিত ফির ছেয়ে অতিরিক্ত টাকা, মেডিকেল টেস্টের নামে অতিরিক্ত পরীক্ষা ও হোস্টেল ফি সহ অনিয়মতান্ত্রিকভাবে শিক্ষার্থীদের কাছ থেকে তাদের খেয়াল খুশীমত অর্থ আদায় করে আসছে।

কলেজের ইনচার্জ কল্পনা রানী ঘরামীও তাদের এই অনিয়ম দুর্নীতির সাথে জড়িত। তাদের বিরুদ্ধে কোন শিক্ষার্থী কথা বললে তার উপর নানা ধরণের মানসিক নির্যাতন করা হতো। তাই দুর্নীতিবাজ ইনচার্জ, ইন্সট্রাক্টরসহ কর্মচারীদের পদত্যাগের দাবীতে গত এক সপ্তাহ ধরে আন্দোলন করছে শিক্ষার্থীরা। কিন্তু তাদের দাবীর প্রতি কর্তৃপক্ষ কর্ণপাত না করায় আজ বুধবার সকাল থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা আবাসিক ভবনগুলো থেকে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে এবং হাসপাতালে দায়িত্ব পালনসহ সকল ধরণের ক্লাস, পরীক্ষা বর্জনের ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জ নার্সিং কলেজের শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন ঘোষণা

আপডেট সময় : ০৫:৪৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪