সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান দেশের বিভিন্ন বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা— সিলেটে বদলি গণপূর্তের ১৩ প্রকৌশলী ভারতীয় সংবাদমাধ্যমের খবর,শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত সিলেটে বা*সা-বা*ড়ি নির্মাণ নিয়ে নির্দেশনা দিল সিউক— সিলেট উপশহরে একটি বাসায় এসি চুরি করতে গিয়ে কিশোরের মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার নিয়ে রহস্য, তৈরি হয়েছে জটিলতা পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব*** আগামী ৫দিন সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে সিলেটে রায়নগর ট্রি প ল মার্ডার, বাবুল ৪দিনের রিমাণ্ড মঞ্জুর সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা

দেশটা তোমার বাপের নাকি-গান গেয়ে গ্রেফতার মুসলিম গায়ক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪ ১৮১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : অনলাইন সংস্করণ

ভারতের আসামে আলতাফ হুসেইন নামে এক সঙ্গীত শিল্পীকে গ্রেফতার করেছে পুলিশ।  তার সর্বশেষ গানের অ্যালবামটি সাম্প্রদায়িক সম্প্রীতির পরিপন্থি এমন দাবি করা হয়েছে। পুলিশের অভিযোগ, এতে রাজ্যে হিন্দু-মুসলিম বিবাদ বাড়বে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ‘মিঞা’ মুসলিমদের নিয়ে মন্তব্যের কারণে আসামে গত কয়েক সপ্তাহ থেকে উত্তপ্ত রাজনীতি। আসামে রাজনীতিতে ‘মিঞা’ শব্দটি বাংলাভাষী মুসলমানদের প্রতি অপমানজনক সম্বোধন হিসাবে ব্যবহার করা হয়। বিধানসভায় তিনি মন্তব্য করে বলেন, ‘মিঞা’  মুসলিমদের সংখ্যা দ্রুত বাড়ছে।  এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। আসামকে তিনি মুসলিম প্রধান রাজ্য কিছুতেই হতে দেবেন না। 

এমন আবহে গানের মাধ্যমে হিমন্তের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন সঙ্গীত শিল্পী আলতাফ। বাংলাদেশের সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের সময়ে যে গানটি অতি জনপ্রিয় হয়ে উঠেছিল, সেই ‘দেশটা তোমার বাপের নাকি’-র আদলে তিনি গেয়েছেন, ‘অসম তোমার বাপর নাকি, খালি মিঞা খেদিব খুজা।’ অর্থাৎ আসাম তোমার বাপের নাকি, খালি মিঞাদের খুঁজে খেদাতে চাও।’ 

সামাজিকমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ওই গানের ভিডিওতে দেখা যায়, বিহু নাচের সঙ্গে গানের অ্যালবাম তৈরি করেছেন তিনি। সেটি প্রকাশিত হতেই মুসলিম সমাজে জনপ্রিয় হয়। এরপরই পুলিশ-প্রশাসন তার বিরুদ্ধে পদক্ষেপ নেয়। স্বতঃপ্রণোদিত মামলা করে আলতাফকে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়েছে। অবশ্য গ্রেফতারের আগে সামাজিক মাধ্যমে দুঃখপ্রকাশ করেছিলেন আলতাফ। যেখানে তিনি বলেছিলেন, তার গানের কথায় যদি কারও ভাবাবেগে আঘাত লেগে থাকে, তাহলে তিনি দুঃখিত। সাধারণ মানুষের প্রতি তিনি আবেদন জানিয়েছিলেন যে আর কেউ যেন তার গানটি শেয়ারও না করেন।

এদিকে আলতাফের গ্রেফতারের খবরে সমর্থন দিয়েছেন খােদ আসামের মুখ্যমন্ত্রী। এক বিবৃতিতে তিনি বলেন, ‘কিছু মানুষ ‘মিঞা বিহু’ জনপ্রিয় করার চেষ্টা চালাচ্ছেন। এরকমই একজন গায়ক, আলতাফ হোসেইনকে পুলিশ গ্রেফতার করেছে। আমাদের সমাজ ব্যবস্থার ওপরের কোনও আঘাত আমরা সহ্য করব না। আমাদের আক্রমণ করার চেষ্টাও যেন কেউ না করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দেশটা তোমার বাপের নাকি-গান গেয়ে গ্রেফতার মুসলিম গায়ক

আপডেট সময় : ০৪:০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪