সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩ সিলেটসহ সারা দেশে গণপরিবহনের জন্য নির্দেশ গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত বাধ্যতামূলক নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল

মাধবপুর থেকে বৃদ্ধকে নিয়ে নরসিংদীতে জিম্মি ,, মুক্তিপণ দাবি,, গ্রেফতার ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪ ১৪৪ বার পড়া হয়েছে

হবিগঞ্জ মাধবপুর প্রতিনিধি :

এক বৃদ্ধকে বাবা বানিয়ে নরসিংদীতে নিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায়ের চেষ্টায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গত রবিবার দিবাগত রাতে মাধবপুর থানার একদল পুলিশ কৃষ্ণপুর গ্রামের বৃদ্ধ ছাবু মিয়াকে নরসিংদির রেল কলনীর একটি কক্ষ থেকে উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ হোসাইন (২৬) নামে এক যুবককে গ্রেফতার করে।

মাধবপুর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার ঘুমড়াগুল গ্রামের তাহের আলীর ছেলে মোঃ হোসাইন (২৬) দীর্ঘ কয়েকমাস ধরে ছাবু মিয়ার সঙ্গে মোবাইল ফোনে মেয়ে কন্ঠে কথা বলে। সময়ে সময়ে কথা বলার এক ফাঁকে বৃদ্ধকে বাবা সম্বোধন করে। ফোনে আবেগ তাড়িত হয়ে কথা বলার নাটক করে তাকে দেখতে চাওয়ার ইচ্ছা পোষণ করে। বিকাশে ছাবু মিয়াকে আটশত টাকা পাঠিয়ে নরসিংদীতে যাওয়ার কথা বলে। সরলমনা ছাবু মিয়া গত ৩১ আগষ্ট শুক্রবার মেয়ে ছদ্মবেশী হোসাইনের কথামত নরসিংদীতে যায়। সেখানে প্রতারক হোসাইনের আসল রূপ ধরা পড়ে। বৃদ্ধ ছাবু মিয়াকে একটি অন্ধকার ঘরে আটকে রেখে মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং ধারালো অস্ত্র তাক করে তার পরিবারের কাছে ফোন দিয়ে মোটা অংকের টাকা মুক্তিপণ দাবি করে।

স্থানীয় ইউপি সদস্য ফরিদ জানান, এ ঘটনা ছাবু মিয়ার পরিবার তাকে জানালে তিনি বিষয়টি মাধবপুর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনকে অবগত করেন। পরে মনতলা পুলিশ ফাঁড়ির পুলিশ নরসিংদির থানা পুলিশের সহযোগিতায় নরসিংদির রেল কলনির একটি কক্ষ থেকে ছাবু মিয়াকে উদ্ধার ও ঘটনার মূলহোতা হোসাইনকে গ্রেফতার করে। মাধবপুর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, এ ব্যাপারে মাধবপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতার হোসাইনকে হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাধবপুর থেকে বৃদ্ধকে নিয়ে নরসিংদীতে জিম্মি ,, মুক্তিপণ দাবি,, গ্রেফতার ১

আপডেট সময় : ০৪:৫৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪