সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

বানিয়াচঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জের ,,ভাইয়ের হাতে ভাই খুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪ ১৫৮ বার পড়া হয়েছে

হবিগিঞ্জ বানিয়াচং প্রতিনিধি :

বানিয়াচংয়ে জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেলো বড় ভাইয়ের। ঘটনাটি ঘটেছে ২ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১০ টায় বানিয়াচং উপজেলার ৩ নম্বর দক্ষিণ পূর্ব ইউনিয়নের দোয়াখানী গ্রামে। নিহত ব্যক্তি নওশাদ মিয়া (৫০) উপজেলা সদরের ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়ন এর কিম্মত আলীর ছেলে। এ ঘটনায় পুলিশ আহমিনা আক্তার নামে একজনকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।

সূত্রে জানা যায়, নিহত নওশাদ মিয়া ও তার ছোট ভাই জুহেদ মিয়ার সঙ্গে দীর্ঘদিন যাবত জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার সকাল ১০টার দিকে দুই ভাইয়ের মধ্যে বাড়ির সীমানা নিয়ে দুজনের মধ্যে বাক বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে ছোট ভাই জুহেদ মিয়া উত্তেজিত হয়ে বড় ভাই নওশাদ মিয়াকে তার হাতে থাকা ছুরি দিয়ে আঘাত করে।

সাথে সাথেই নওশাদ মিয়া মাটিতে লুটিয়ে পড়ে। পরে আশ পাশের লোকজনের সহায়তায় তাকে স্থানীয় উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কতর্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বানিয়াচং থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরন করেন। বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে ইতিমধ্যে খুনি জুহেদ মিয়ার স্ত্রী আহমিনা আক্তারকে আটক করা হয়েছে। তাদের বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরেই এই হত্যাকান্ডের সুত্রপাত। তবে এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বানিয়াচঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জের ,,ভাইয়ের হাতে ভাই খুন

আপডেট সময় : ০৪:৫২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪