সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল এমএসএফের প্রতিবেদন জুলাইয়ে বেড়েছে ধর্ষণ ও আত্মহত্যা সিলেটে অধ্যক্ষ-উপাধ্যক্ষ ফোরামের আলোচনা সভা সম্পন্ন ‘ইউথহাব সিলেট’র উদ্যোগে অসহায়দের মধ্যে খাবার বিতরণ এসপিএসের তৃতীয় জাতীয় আলোকচিত্র প্রদর্শনী সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আত্ম প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন ‘‌জাতীয় অতিথি ও প্রশাসনের অংশগ্রহণে রথযাত্রা মহামিলনমেলায় পরিণত’ সরকারে ৫ মাসেই তারেক রহমান, দেশ চালাতে ব্যর্থ হয়েছেন- সিলেটে নাসির উদ্দিন পাটোয়ারী

হবিগঞ্জে নবাগত পুলিশ সুপার রেজাউল হক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪ ১৩৯ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জ জেলায় নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান মোঃ রেজাউল হক খান। গতকাল শনিবার দুপুরে তিনি পুলিশ সুপারের কার্যালয়ে দায়িত্বভার গ্রহণ করেন। পুলিশ বিভাগে সৎ ও নিষ্ঠাবান হিসেবে ব্যাপক পরিচিতি রয়েছে। দায়িত্ব নিয়েই তিনি জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। সভা শেষে পুলিশ সুপার মোঃ রেজাউল হক খান বানিয়াচঙ্গে ক্ষতিগ্রস্ত থানা পরিদর্শন করেন। সেখানে তিনি দীর্ঘক্ষণ থানার পুলিশের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথোপকথন করেন।

নবাগত পুলিশ সুপার মোঃ রেজাউল হক খান ২৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানে যোগদান করেন। দীর্ঘদিন তিনি সততার সাথে দায়িত্ব পালনের পর জাতিসংঘ শান্তি মিশনে গমন করেন। সেখানেও তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখেন। পরবর্তীতে মিশন শেষে বাংলাদেশ পুলিশে যোগদান করে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন। সেখান থেকে তিনি আবারো জাতিসংঘ শান্তি মিশনে গমন করেন। মিশন শেষে রাজশাহীর পুলিশ একাডেমি সারদায় সুনামের সঙ্গে কাজ করেন। তিনি পাবনা জেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। ব্যক্তিগত জীবনে তিনি ১ ছেলে ও ১ কন্যা সন্তানের জনক। তার স্ত্রী একটি বেসরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন।

নবাগত পুলিশ সুপার সীমান্ত এলাকাসহ জেলার সর্বত্র মাদক নিয়ন্ত্রণ, চোরা চালান রোধ, গ্রাম্য দাঙ্গা বন্ধে সক্রিয় ভূমিকা পালনে প্রতিশ্রুতি দেন। এছাড়াও তিনি পুলিশের মনোবল ফিরিয়ে এনে একটি জনবান্ধব পুলিশ গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি হবিগঞ্জ জেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও জনগণের জানমালের নিরাপত্তা বজায় রাখতে সকল শ্রেণি পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জে নবাগত পুলিশ সুপার রেজাউল হক

আপডেট সময় : ০৭:০১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪