সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

ডক্টর ইউনূসের নেতৃত্বে আধুনিক সংস্কারের প্রত্যাশা সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৭:০৫ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪ ১৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ আগষ্ট) বিকেলে নগরীর ষ্টেশন রোডস্থ লেইছ সুপার মার্কেটে অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সম-সাময়িক বিষয় ও সাংগঠনিক বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়। দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোহাম্মদ সানোয়ার আলী।

সভায় সাম্প্রতিক সময়ে ছাত্র-জনতার আন্দোলনে সিলেটের সাংবাদিক শহীদ এটিএম তুরাব সহ সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা সহ আহতদের সুস্থতা কামনা করা হয়। সভায় নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের পক্ষ থেকে সাধুবাদ জানিয়ে ক্লাব নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে দেশকে আধুনিক সংস্কার করে স্বৈরাচারমুক্ত একটি সরকার উপহার ও ঘুষ দুর্নীতিমুক্ত একটি নতুন বাংলাদেশ ।

এছাড়াও সভায় সিলাম ইউনিয়ন পরিষদ এবং সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর প্রাক্তন চেয়ারম্যান বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব সৈয়দ মকবুল হোসেন মাখন ও দৈনিক শ্যামল সিলেটের সাব এডিটর দক্ষিণ সুরমার পাঠানপাড়া এলাকার বাসিন্দা গোলাম মর্তুজা বাচ্চুর স্ত্রী হেনা বেগমের ইন্তেকালে গভীর শোকপ্রকাশ করা হয়। বর্ধিত সভায় দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাদিকুর রহমান চৌধুরী, দপ্তর ও পাঠাগার সম্পাদক- সাদিকুর রহমান সোহেল, সদস্য এমদাদুর রহমান চৌধুরী জিয়া, মোঃ আবু বক্কর তালুকদার ও পাবেল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ডক্টর ইউনূসের নেতৃত্বে আধুনিক সংস্কারের প্রত্যাশা সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব

আপডেট সময় : ০১:২৭:০৫ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪