সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

পানিউমদা-শমসেরগঞ্জ সড়ক হচ্ছে না সংস্কার ,,দুর্ভোগ চরমে,,

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪ ১৫৩ বার পড়া হয়েছে

হবিগঞ্জ নবীগঞ্জ প্রতিনিধি :

নবীগঞ্জ উপজেলার পানিউমদা-শমসেরগঞ্জ সড়ক বেহাল দশায় পরিণত হয়েছে। সড়কের পুরো অংশজুরেই সৃষ্টি হয়েছে বড়-বড় গর্তের। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সড়কটি এখন মানুষের কাছে দুঃখ দুর্দশার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন দুই জেলার লক্ষাধিক মানুষ।

জানা যায়- হবিগঞ্জ-মৌলভীবাজার জেলার যাতায়াতের সংযোগ সড়ক নবীগঞ্জের পানিউমদা-শমসেরগঞ্জ সড়ক। এ সড়ক দুই জেলার লাধিক মানুষের চলাচলের একমাত্র অবলম্বন। গত ৩-৪ বছর ধরে সড়কের সাড়ে চার কিলোমিটার অংশজুড়ে সৃষ্টি হয়েছে বড়-বড় গর্তের। বর্তমানে সড়কটি চলাচলের পুরোপুরি অনুপযোগী হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই সড়কে ট্রাক-পিকআপ-সিএনজি ও ইজিবাইক উল্টে দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। ফলে সড়কটি মানুষের কাছে দুঃখ দুর্দশার অন্যতম কারণ হয়ে দাড়িয়েছে। এতে করে ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারী, যাত্রীসাধারণসহ পরিবহন চালকদের। বিশেষ করে অন্তঃসত্ত্বা নারী ও বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের চলাচলে পোহাতে হয় চরম ভোগান্তি। সড়কটি কয়েক দফা মাপজোক হলেও সংস্কার না হওয়ায় ক্ষোভ স্থানীয়দের মাঝে।

পানিউমদা টঙ্গীটিলা এলাকার রহমত আলী অভিযোগ করে বলেন- আমাদের এই রাস্তা এখন মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে, প্রতিদিন ছোট বড় দুর্ঘটনার সম্মুখিন হতে হয়, কিছুদিন আগে সিএনজি উল্টে আমিসহ ৩ জন আহত হই, সিলেটের একটি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করি। দ্রুত সড়কটি সংস্কার করা জরুরী। পানিউমদা পূর্বপাড়া এলাকার আশফাক আহমেদ বলেন- আমাদের যাতায়াতের একমাত্র সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার হচ্ছেনা, ফলে প্রতিনিয়ত কষ্টে যাতায়াত করতে হয়। কয়দিন পর পর রাস্তা মাপজোক হয়, কিন্তু রাস্তা সংস্কার আর হয়না।

এক পিকআপভ্যান চালক জানান- এইসড়ক দিয়ে যাতায়াত অনেক কষ্টকর, মালামাল নিয়ে চলাচল করা যায়না, হঠাৎ গাড়ি উল্টে যায়। তিনি বলেন, এই সড়ক দিয়ে যাতায়াতের ফলে মাস শেষে গাড়ির যন্ত্রপাতি ও ইঞ্জিনে সমস্যা হয়, মেরামত করতেও প্রচুর অর্থ ব্যয় হয়, সড়কটি দ্রুত সংস্কার হলে আমরা উপকৃত হই। সিএনজি অটোরিকশা চলাক বলেন- সড়কে বড়-বড় গর্তসৃষ্টি হওয়ায় এ সড়কে যাত্রী চলাচল কমে গেছে। তাই আগের মতো আয় রোজগার হয়না। নবীগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. জোনায়েদ আলম বলেন- পানিউমদা-শমসেরগঞ্জ সড়ক সংস্কারের জন্য ইতিমধ্যে প্রাক্কলন পাঠানো হয়েছে, অনুমোদন হয়ে আসলে সংস্কার কাজ শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পানিউমদা-শমসেরগঞ্জ সড়ক হচ্ছে না সংস্কার ,,দুর্ভোগ চরমে,,

আপডেট সময় : ১০:১২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪