সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩ সিলেটসহ সারা দেশে গণপরিবহনের জন্য নির্দেশ গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত বাধ্যতামূলক নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল

পরিত্যক্ত সেফটিক ট্যাংকে বস্তাবন্দী অর্ধগলিত লাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪ ১২৬ বার পড়া হয়েছে

সিলেট ওসমানীনগর প্রতিনিধি :

 সিলেটের ওসমানীনগরে নিখোঁজের ৪ দিন পর আব্দুল জলিল নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানাপুলিশ। বুধবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার তাজপুর ইউনিয়নের কাদিপুর গ্রামের একটি পরিত্যাক্ত সেফটিক ট্যাংকি থেকে বস্তা বন্দি ও রশি দিয়ে বাধা অবস্তায় আব্দুল জলিল (৪৬) এর লাশ উদ্ধার করা হয়। এর আগে রবিবার সন্ধ্যার পর থেকে আব্দুল জলিল নিখোঁজ ছিলেন। আব্দুল জলিল উপজেলার উছমানপুর ইউনিয়নরে পাঁচ পাড়া গ্রামের মৃত জাহির উল্যার ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, স্বর্ণ ক্রয় করতে দেড় লক্ষ টাকা নিয়ে রবিবার বিকালে বাড়ি থেকে বের হন আব্দুল জলিল। সন্ধ্যার পর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিলো না। পরে পরিবারের স্বজনরা থানায় সাধারণ ডায়রী করলে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার দুপুরে ৫ সন্তানের জনক আব্দুল জলিলের বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করেন।

নিহতের স্ত্রী মাহমুদা বেগম জানান, ভাড়েরা গ্রামের কামরান নামের এক ব্যবসায়ীর সাথে ৩ লক্ষ টাকায় ৪ ভরি স্বর্ণ ক্রয় করতে শুক্রবার দেড় লক্ষ টাকা নিয়ে যান তার স্বামী আব্দুল জলিল। পরে রবিবার বাড়ি থেকে আরো দেড় লক্ষ টাকা নিয়ে গেলে আর কোন খোঁজ পাওয়া যায়নি আব্দুল জলিলের। তাজপুর ইউনিয়নরে প্যানেল চেয়ারম্যান কবির আহমদ বলেন, কাদিপুর গ্রামের আবরুছ মিয়ার বাড়ির পরিত্যক্ত সেফটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়ছে। এই ঘটনায় যে বা যারা জড়িত তাদের আইনের আওতায় আনার দাবি জানাই।   

আব্দুল জলিলের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার অফিসার ইনচার্য রাসেদুল হক সাংবাদিকদের-কে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পরিত্যক্ত সেফটিক ট্যাংকে বস্তাবন্দী অর্ধগলিত লাশ

আপডেট সময় : ১০:০০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪