সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩ সিলেটসহ সারা দেশে গণপরিবহনের জন্য নির্দেশ গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত বাধ্যতামূলক নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল

নাম্বারবিহীন (অনটেস্ট) সিএনজিতে পাওয়া গেল ৫০ বোতল ফেন্সিডিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪ ১২৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

 সিলেট নগরীর আম্বরখানা পয়েন্টে একটি নাম্বারবিহীন (অনটেস্ট) সিএনজিচালিত অটোরিকশা থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। এসময় অটোরিকশাটিও আটক করা হয়।

রবিবার রাত ৮টার দিকে আম্বরখানা ফাঁড়ির এসআই সুজিত চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ এই অভিযান চালান। আটক অটোরিকশার গায়ে মালিক হিসেবে জনৈক আবু তাহেরের নাম লেখা রয়েছে। মালিকের ঠিকানা লেখা রয়েছে সালুটিকর।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মাদক চোরাচালানের খবর পেয়ে আম্বরখানা পয়েন্টে এসআই সুজিত চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ অবস্থান নেয়।

রাত ৭টা ৫০ মিনিটের দিকে পুলিশের চেকপোস্ট দেখে একটি সিএনজিচালিত অটোরিকশা বিপরীত দিকে ঘুরিয়ে পালানোর চেষ্টা করে। আম্বরখানা পয়েন্টস্থ জামে মসজিদের সামনে অটোরিকশাটি রেখে অজ্ঞাতনামা ২/৩ জন দৌঁড়ে পালিয়ে যায়।

পরে পুলিশ অটোরিকশার ভেতর থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় ২/৩ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন এসএমপির মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নাম্বারবিহীন (অনটেস্ট) সিএনজিতে পাওয়া গেল ৫০ বোতল ফেন্সিডিল

আপডেট সময় : ১১:০৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪