সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা সিলেটে সংস্কার ও মেরামতের জন্য বিভিন্ন কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা সিলেট সিএনজি ফিলিং স্টেশন ও কনভার্সন ওয়ার্কশপ মালিকরা গ্যাসের চাপ স্বাভাবিক ও হয়রানি বন্ধের দাবি জানান শাবিপ্রবিতে  সাস্ট রিসার্চ সোসাইটির সভাপতি তামিম, সম্পাদক সিনজা

বন্যার্তদের জন্য লেখক-শিল্পীদের সংগ্রহ ১০ লাখের বেশি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪ ১৫৯ বার পড়া হয়েছে

সাহিত্য ডেস্ক :

মানুষের বিপদে মানুষই তো পাশে দাঁড়াবে। তাই বন্যার্তদের জন্য সাহায্যের হাত বাড়ানোর আহ্বান জানিয়েছিলেন দেশের লেখক-শিল্পীরা। তাদের এ আহ্বানে সাড়া দিয়েছেন দেশের অসংখ্য মানুষ। ‘মানুষ কাঁদছে, আমরা মানুষের পাশে’ স্লোগানে ‘একটি লেখক-শিল্পী উদ্যোগ’ ব্যানারে এ দান সংগ্রহ করা হয়। গত ২২ আগস্ট থেকে অনুদান সংগ্রহ শুরু হয় তাদের।

আজ ২৪ আগস্ট বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ দাঁড়ায় ১০ লাখ ৯৪৬ টাকা! এ বিষয়ে কথাশিল্পী ও চিকিৎসক আশরাফ জুয়েল ফেসবুক পোস্টে বিস্তারিত জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘অনুদান ১০ লাখ পার করলো। এমন মহাবিপর্যয়ের তুলনায় এ টাকা হয়তো সামান্যই, শিশির-সমান। কিন্তু বিন্দু বিন্দু শিশির যে সাগর হবে, হচ্ছে, সে তো দৃশ্যমান। বহুজন বহুভাবে বহু জায়গা থেকে টাকা তুলছেন, ত্রাণ তুলছেন, নিয়ে যাচ্ছেন। এ দৃশ্য যেমন করুণ, তেমন সুন্দর। এ দৃশ্য যেমন আমাদের কাঁদায়, তেমনই হাসায়, সাহস দেয়।

সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি লিখেছেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, সোমবার রাত ১২টার পরে অনুদান সংগ্রহ প্রকল্প বন্ধ করবো। এরপর আর কারো টাকা পাঠানোর প্রয়োজন নেই। রিপিট করছি, সোমবার রাত ১২টার পরে আর কারো টাকা পাঠানোর প্রয়োজন নেই।’

তিনি আরও লিখেছেন, ‘বুধবার (২৮ আগস্ট) দুজন বিশেষজ্ঞ চিকিৎসকসহ আমরা বন্যাদুর্গত এলাকায় যাবো। এ ক্ষেত্রে আমাদের প্রচেষ্টা থাকবে তুলনামূলক দূরের কোনো উপজেলা বা গ্রামে যাওয়ার। বাকিটা দ্রুতই জানিয়ে দেওয়া হবে। নামের তালিকা করে যাদের প্রয়োজন; তাদেরই অর্থমূল্য এবং দরকারি ওষুধ দেওয়া হবে।

লেখক-শিল্পীদের ওপর আস্থা রেখে সাড়া দেওয়ায় কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়েছেন তিনি। অনুদান ও যোগাযোগের জন্য আশরাফ জুয়েল 01712080215 (বিকাশ), জব্বার আল নাঈম 01816159326 (বিকাশ ও রকেট) এবং রাসেল রায়হান 01322669091 (বিকাশ)-এর নম্বর প্রকাশ করেছেন তিনি। টাকা পাঠালে কোনো একটি নম্বরে মেসেজ দেওয়ার অনুরোধ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বন্যার্তদের জন্য লেখক-শিল্পীদের সংগ্রহ ১০ লাখের বেশি

আপডেট সময় : ০৩:২৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪