সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের রায়নগরে নিহত আব্দুস সাত্তার ও সুরাইয়া দম্পতির সন্তানরা সংবাদ সম্মেলন করে জানান প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার, নিরপেক্ষ, স্বচ্ছ এবং সর্বোচ্চ পর্যায়ে তাদের শাস্তির দাবি সিলেট বেকারি ফ্যাক্টরি ও মসলা গুড়াকরণ মিলে প্রশাসনের অভিযানে দুটি মামলায় ৪৫ হাজার টাকা অর্থদণ্ড সিলেট ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গাসহ ৪ দালাল আটক দেশের বিভিন্ন বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা— সিলেটে বদলি গণপূর্তের ১৩ প্রকৌশলী ভারতীয় সংবাদমাধ্যমের খবর,শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত সিলেটে বা*সা-বা*ড়ি নির্মাণ নিয়ে নির্দেশনা দিল সিউক— সিলেট উপশহরে একটি বাসায় এসি চুরি করতে গিয়ে কিশোরের মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার নিয়ে রহস্য, তৈরি হয়েছে জটিলতা পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব*** আগামী ৫দিন সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে

গাজায় ইসরাইলি গণহত্যায় ৯০ ভাগ ফিলিস্তিনি বাস্তুচ্যুত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪ ১৮৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : অনলাইন সংস্করণ

ইসরাইলের বর্বর সামরিক বাহিনীর আগ্রাসন ও গণহত্যার কারণে অবরুদ্ধ গাজা উপত্যকার শতকরা ৯০ ভাগ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এর মধ্যে চলতি মাসে আড়াই লাখ উদ্বাস্তু ফিলিস্তিনিকে আবার তাদের এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য করেছে দখলদার বাহিনী। 

শুক্রবার জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়কের কার্যালয় এ তথ্য জানিয়েছে।

অধিকৃত ফিলিস্তিন অঞ্চলের মানবিক সমন্বয়কারী মুহান্নাদ হাদি বলেন, কেবল আগস্ট মাসে ইসরাইলি বাহিনী গড়ে দুই দিনে একবার করে মোট ১২টি উচ্ছেদ আদেশ জারি করেছে। যার ফলে প্রতিনিয়ত ফিলিস্তিনিদের এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে হয়েছে। এতে আড়াই লাখের মতো বাস্তুচ্যুত ফিলিস্তিনিকে আবারও সরে যেতে বাধ্য করেছে।

জাতিসংঘের এক বিবৃতিতে উল্লেখ করা হয়, সংঘাতের মধ্যে ইসরাইলি বাহিনীর জারি করা গণউচ্ছেদ আদেশ গাজার ৯০ শতাংশ বাসিন্দাকে বাস্তুচ্যুত করেছে। এর মধ্যে অনেকেই একাধিকবার ঘরবাড়ি বা আশ্রয়স্থল ছেড়ে ক্ষতির সম্মুখীন হয়েছেন। গণউচ্ছেদ আদেশের কারণে উদ্বাস্তু ফিলিস্তিনিরা জীবনধারনের প্রয়োজনীয় জিনিস থেকেও বঞ্চিত হয়েছে।

বিবৃতিতে দেইর আল-বালা এবং খান ইউনুসের চারটি এলাকা থেকে কয়েক হাজার বেসামরিক লোকের সাম্প্রতিক বাস্তুচ্যুত হওয়ার কথা উল্লেখ করা হয়। 

মুহান্নাদ হাদি বলেন, যদি বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য উচ্ছেদ আদেশ দেওয়া হয়ে থাকে, তাহলে প্রকৃত তথ্য হলো- ইসরাইলিরা ঠিক বিপরীত কাজটিই করছে। অর্থাৎ তারা ফিলিস্তিনি নাগরিকদের সুরক্ষার জন্য উচ্ছেদ করছে না। সূত্র: ইরনা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাজায় ইসরাইলি গণহত্যায় ৯০ ভাগ ফিলিস্তিনি বাস্তুচ্যুত

আপডেট সময় : ০৬:৩৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪