সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

বাহুবলে বন্যার পানি উপজেলার অভ্যন্তরে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৮:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪ ১৪৮ বার পড়া হয়েছে

হবিগঞ্জ বাহুবল প্রতিনিধি :

বাহুবলে কয়েকদিনের ভারী বর্ষণে সৃষ্ট বন্যার পানি ঢুকে পড়েছে উপজেলা সদরের সরকারী-বেসরকারী অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে। এছাড়াও করাঙ্গী নদীসহ পাহাড়ি ছড়ার বন্যার পানিতে তলিয়ে গেছে হাজার হাজার একর পাকা আউশ ধানের জমি, নতুন করে রোপন করা আমন ধানের জমি ও বীজতলা এবং শাক-সবজির জমি। এতে বিপুল পরিমাণ ক্ষয়-ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার সরজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার ভাদেশ্বর ও বাহুবল উপজেলার করাঙ্গী তীরবর্তী প্রায় অর্ধশতাধিক গ্রাম বন্যা কবলিত হয়ে পড়েছে। বাড়িঘরে লোকজন পানি বন্ধী জীবন-যাপন করছে। বেশ কিছু কাঁচা বাড়িঘর ভেঙে গেছে এবং বহু ফসলি জমি কয়েক ফুট পানির নিচে তলিয়ে গেছে।

এছাড়া বাহুবল সদরে অবস্থিত বাহুবল আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাহুবল সদর ইউপি কার্যালয়, উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি), উপজেলা প্রাণী সম্পদ হাসতপাল, উপজেলা পরিষদ কমপ্লেক্স, উপজেলা সমাজসেবা অফিস, উপজেলা আনসার-বিডিপি কার্যালয় ও দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন সরকারী হাই স্কুলের অভ্যন্তরে বানের পানি প্রবেশ করেছে। এতে ওই প্রতিষ্ঠানগুলোর আসবাবপত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র ক্ষতিগ্রস্থ হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এছাড়াও সাতকাপন ও পুটিজুরী ইউনিয়নের বেশকিছু পাহাড়ি ছড়াতেও উজানের পানি নেমে বন্যা দেখা দেওয়ায় ছড়ার তীরবর্তী আরো বেশকিছু গ্রামের লোকজনের ফসলী জমিজমা ও বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। অপর দিকে, খরস্রোতা খোয়াই নদীর বাঁধ ভাঙার আশঙ্কায় মিরপুর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম প্রান্তের কয়েকটি গ্রামের মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাহুবলে বন্যার পানি উপজেলার অভ্যন্তরে

আপডেট সময় : ০৫:০৮:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪