সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান দেশের বিভিন্ন বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা— সিলেটে বদলি গণপূর্তের ১৩ প্রকৌশলী ভারতীয় সংবাদমাধ্যমের খবর,শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত সিলেটে বা*সা-বা*ড়ি নির্মাণ নিয়ে নির্দেশনা দিল সিউক— সিলেট উপশহরে একটি বাসায় এসি চুরি করতে গিয়ে কিশোরের মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার নিয়ে রহস্য, তৈরি হয়েছে জটিলতা পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব*** আগামী ৫দিন সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে সিলেটে রায়নগর ট্রি প ল মার্ডার, বাবুল ৪দিনের রিমাণ্ড মঞ্জুর সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা

গাজায় ইসরাইলি আগ্রাসন, আলজেরিয় প্রেসিডেন্টের হুঁশিয়ারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪ ১৭৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : অনলাইন সংস্করণ

গাজা উপত্যকায় ইসরাইলের আগ্রাসন অন্যায্য এবং ফিলিস্তিনি জনগণের ওপর চালানো গণহত্যা মর্মান্তিক বলে দাবি করেছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মাদজিদ তেবোউন। 

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইহুদিবাদী শাসক গোষ্ঠী গাজায় ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা চালিয়ে ফিলিস্তিনকে ধ্বংস করতে চায়। কিন্তু আলজেরিয়া এটি কখনোই মেনে নেবে না।

সোমবার আলজেরিয়ার উত্তর-পূর্বে কনস্টান্টিনোপলে এক বক্তৃতায় তিনি এ হুঁশিয়ারি দেন। সেই সঙ্গে আলজেরিয়া ফিলিস্তিনি জনগণের পাশে আছে জানিয়ে আবদেল মাদজিদ বলেন, ফিলিস্তিনিদের সমর্থনে তার দেশ অবরুদ্ধ গাজা উপত্যকায় সেনা পাঠাতে প্রস্তুত।

৭৮ বছর বয়সি আবদেল মাদজিদ তেবোউন আবারও আলজেরিয়ার প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেশটিতে সেপ্টেম্বর মাসের ৭ তারিখে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে সোমবার নিজের নির্বাচনী প্রচারণার চতুর্থ দিনে, আবদেল মাদজিদ জোর দিয়ে বলেছেন, আলজেরিয়া গাজা উপত্যকার পুনর্গঠনে সহায়তা করতে সৈন্য পাঠাতে প্রস্তুত।

আলজেরিয়ার উত্তর-পূর্বে কনস্টান্টিনোপলে ওই বক্তৃতায় তেবোউন বলেন, আমরা কখনই ফিলিস্তিন, বিশেষ করে গাজাকে পরিত্যাগ করব না। আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে শপথ করছি যে, যদি মিশর এবং গাজার মধ্যকার সীমান্ত আবার খুলে দেওয়া হয়, আমরা সেখানে সৈন্য পাঠাতে এবং গাজা উপত্যকা পুনর্গঠনে সাহায্য করতে প্রস্তুত।

এ সময় তিনি ২০ দিনের মধ্যে গাজা উপত্যকায় তিনটি সজ্জিত হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতিও দেন। তেবোউন আরও বলেন, তার দেশ অবরুদ্ধ গাজা উপত্যকায় শত শত চিকিৎসক পাঠাতেও প্রস্তুত।

এদিকে গাজার চিকিৎসা সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, আজ (সোমবার) সকাল থেকে মধ্য ও দক্ষিণ গাজা উপত্যকায় ইসরাইলি বোমা হামলাইয় অন্তত ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় মধ্যে ৪০ জন নিহত হয়েছেন। এ নিয়ে গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় ৪০ হাজার ১৩৯ ফিলিস্তিনি নিহত এবং ৯২ হাজার ৭৪৩ জন আহত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ১১ মাস ধরে চলা যুদ্ধে 
প্রায় ২০ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে এবং পুরো উপত্যকাজুড়ে একটি গুরুতর মানবিক সংকট দেখা দিয়েছে। সূত্র: আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাজায় ইসরাইলি আগ্রাসন, আলজেরিয় প্রেসিডেন্টের হুঁশিয়ারি

আপডেট সময় : ০৬:৫৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪