সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল এমএসএফের প্রতিবেদন জুলাইয়ে বেড়েছে ধর্ষণ ও আত্মহত্যা সিলেটে অধ্যক্ষ-উপাধ্যক্ষ ফোরামের আলোচনা সভা সম্পন্ন ‘ইউথহাব সিলেট’র উদ্যোগে অসহায়দের মধ্যে খাবার বিতরণ এসপিএসের তৃতীয় জাতীয় আলোকচিত্র প্রদর্শনী সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আত্ম প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন ‘‌জাতীয় অতিথি ও প্রশাসনের অংশগ্রহণে রথযাত্রা মহামিলনমেলায় পরিণত’ সরকারে ৫ মাসেই তারেক রহমান, দেশ চালাতে ব্যর্থ হয়েছেন- সিলেটে নাসির উদ্দিন পাটোয়ারী

শায়েস্তাগঞ্জে রেলওয়ে কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪ ১৫২ বার পড়া হয়েছে

হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :

শায়েস্তাগঞ্জে রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের সীমাহীন দুর্নীতি প্রতিবাদ ও টিকেট কালোবাজারিদের বিরুদ্ধে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা। গতকাল রবিবার বিকাল সাড়ে ৩টায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে প্লাটফর্মে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে টিকেট কালোবাজারি, রেলওয়ে কোয়ার্টার বাণিজ্য, বিদ্যুৎ বাণিজ্য চরম আকার ধারণ করেছে। কালোবাজারিদের কারণে সাধারণ যাত্রীরা টিকেট পাচ্ছেন না, ফলে দ্বিগুণ মুল্যে টিকেট ক্রয় করতে হয়।

এছাড়াও রেলওয়ের পিডব্লিও সাইফুল্লাহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে আতাত করে রেললাইনের পাতসহ নানান যন্ত্রপাতি বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আইডব্লিও মিঠুন দাস রেলের নিয়োগ বাণিজ্য, অস্থায়ী কর্মচারীদের থেকে মাসোহারা নেওয়া সহ নানান অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন ও টিকেট কালোবাজারি বন্ধে জোরালো পদক্ষেপ গ্রহণের দাবি।

এ সময় দুর্নীতিবাজ ও কালোবাজারি বন্ধ করা না হলে দুর্নীতিবাজ ও কালোবাজারিদের ছবি সংবলিত ব্যানার টাঙিয়ে দেওয়া হবে বলে হুশিয়ারী দেন তারা। মানববন্ধন শেষে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার গৌরপ্রসাদ দাস পলাশের কাছে তাদের দাবি তুলে ধরা হলে তিনি দুর্নীতি ও কালোবাজারি বন্ধে পদক্ষেপ নিবেন বলে আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শায়েস্তাগঞ্জে রেলওয়ে কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০৭:১৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪