সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান দেশের বিভিন্ন বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা— সিলেটে বদলি গণপূর্তের ১৩ প্রকৌশলী ভারতীয় সংবাদমাধ্যমের খবর,শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত সিলেটে বা*সা-বা*ড়ি নির্মাণ নিয়ে নির্দেশনা দিল সিউক— সিলেট উপশহরে একটি বাসায় এসি চুরি করতে গিয়ে কিশোরের মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার নিয়ে রহস্য, তৈরি হয়েছে জটিলতা পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব*** আগামী ৫দিন সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে সিলেটে রায়নগর ট্রি প ল মার্ডার, বাবুল ৪দিনের রিমাণ্ড মঞ্জুর সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা

গাজায় পুঁতে রাখা বোমায় প্রাণ গেল দুই ইসরাইলি সেনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪ ২০০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয়ে দখলদার ইসরাইলের দুই সেনার নিহত হয়েছে। 

গতকাল শনিবার সন্ধ্যায় মধ্য গাজার নেতজারিম করিডরের পাশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। 

নিহত সেনারা হলেন- মেজর (রিজার্ভিস্ট) ইজহাক পেলেদ এবং সার্জেন্ট মেজর (রিজার্ভিস্ট) মোরদেচাই ইসুফ বেন সোয়াম। ইজহাক পেলেদ ছিলেন লজিস্টিক অফিসার। অপরদিকে মোরদেচাই ইসুফ পেশায় ট্রাক চালক ছিলেন। তারা দুজনই সেনাবাহিনীর জেরুজালেম ব্রিগেডের ৮১১নং ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, ইজহাক পেলেদ সেনাবাহিনীর একটি বহরকে নেতৃত্ব দিয়ে গাজার জেইতুনে যাচ্ছিলেন। ওই বহরে সেনাদের জন্য যুদ্ধ সরঞ্জাম ছিল। অপরদিকে মোরদেচাই ইসুফ ওই বহরের একটি গাড়ির চালক ছিলেন।

গাড়ি নিয়ে যখন তারা যাচ্ছিলেন তখন গাজার মধ্যাঞ্চলে (কথিত) নেতজারিম করিডরের পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয়। এতে এ দুজন নিহত ও বাকিরা আহত হন।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হামাসের যে যোদ্ধা বোমাটি পুঁতেছিলেন তিনি ইসরাইলি সেনাদের লক্ষ্য করে গুলিও ছোড়েন। সফলভাবে বোমার বিস্ফোরণ ও গুলি ছুড়ে সেখান থেকে নিরাপদে সরে যান এই হামাস সদস্য।

গতকাল শনিবার এ দুজনের মৃত্যুর মাধ্যমে গাজায় স্থল হামলা চালানোর পর দখলদার ইসরাইলের সেনাদের মৃত্যুর সংখ্যা ৩৩৪ জনে পৌঁছেছে। এর আগে ৭ অক্টোবর ইসরাইলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালিয়ে আরও তিন শতাধিক সেনাকে হত্যা করেছিল হামাসের যোদ্ধারা।

দীর্ঘ ১০ মাস ধরে গাজায় বর্বরতা চালিয়ে ৪০ হাজার মানুষকে হত্যা করেছে ইসরাইল। তা সত্ত্বেও এখনো হামাসকে পুরোপুরি নির্মূল করতে পারেনি তারা। প্রায় প্রতিদিনই হামাসের প্রতিরোধের মুখে পড়ছেন ইসরাইলি সেনারা। আর এ কারণে তারা নতুন করে গাজার বিভিন্ন অঞ্চল থেকে মানুষকে সরে যেতে নির্দেশনা দিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাজায় পুঁতে রাখা বোমায় প্রাণ গেল দুই ইসরাইলি সেনার

আপডেট সময় : ০৮:৫৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪