সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

বিশ্বনাথে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে প্রাণ নিলো দুর্বৃত্তরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪ ১৭৩ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :

 সিলেটের বিশ্বনাথে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক আওয়ামী লীগ নেতাকে হত্যা করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) গ্রামের মসজিদে এশার নামাজ শেষে বাড়িতে ফেরার পথে তার উপর হামলা হয়।

খুন হওয়া মনিরুজ্জামান লিলু (৪৮) উপজেলার রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও নওধার পূর্বপাড়া গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে।

তার ভাতিজা বাবুল মিয়া জানান, বুধবার গ্রামের মসজিদে এশার নামাজ শেষে বাড়িতে রওয়ানা দেন।  এসময় বাড়ির রাস্তায় সিএনজিচালিত অটোরিকশাযোগে কয়েকজন সন্ত্রাসী এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

এ বিষয়ে বিশ্বনাথা থানার ওসি রমা প্রসাদ চক্রবর্তী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী ও পুলিশ টিম। মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিশ্বনাথে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে প্রাণ নিলো দুর্বৃত্তরা

আপডেট সময় : ০৮:১৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪