সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন গ্যাসের তীব্র সংকট : লাখ লাখ শ্রমিক কর্মহীন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের সাবেক দুই ওসি বাধ্যতামূলক অবসরে সিলেটে ময়লার স্তুপে পাওয়া খণ্ডিত পায়ের পাতা নিয়ে আতঙ্ক সিলেট চেম্বার অবকমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক ও মহানগর আওয়ামী লীগের উপদেষ্টাসহ নিজ বাসায় তিন খুন ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ

খালেদা জিয়ার নিরাপত্তায় পুলিশ মোতায়েনের নির্দেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৭:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪ ১৯০ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া

প্রতিবেদক ঢাকা :

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিরাপত্তায় পুলিশ স্কট দেওয়ার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুল সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজা’ ও হাসপাতালে চলাচলের সময় তাঁর নিরাপত্তায় পুলিশ চেয়ে সংশ্লিষ্ট দুটি দপ্তরে চিঠি দিয়েছিল বিএনপি। জননিরাপত্তা সচিবের কাছে গত মঙ্গলবার ও পুলিশ মহাপরিদর্শকের কাছে গত বুধবার চিঠি দুটি পাঠানো হয়।

দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ২০২০ সাল থেকে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্ত থাকলেও তখন থেকে তাঁর নিয়মিত পুলিশি নিরাপত্তা ছিল না।

৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর সাজা থেকে পুরোপুরি মুক্তি পান খালেদা জিয়া। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৪৯ অনুচ্ছেদের ক্ষমতাবলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দণ্ড মওকুফ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

খালেদা জিয়ার নিরাপত্তায় পুলিশ মোতায়েনের নির্দেশ

আপডেট সময় : ০৪:৩৭:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪