সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

সিলেটের পিবিআই প্রধান হলেন তওফিক মাহবুব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪ ১১৯ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি, সিলেটের সন্তান মো. তওফিক মাহবুব চৌধুরীকে। তিনি পুলিশ সদর দপ্তরে ডেভেলপমেন্ট শাখায় অতিরিক্ত আইজিপি হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার (১৩ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়েছে। মোঃ তওফিক মাহবুব চৌধুরী সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের মহিতপুর গ্রামের একটি ঐতিহ্যবাহী শিক্ষাবিদ পরিবারে ১৯৭০ সালে জন্মগ্রহণ করেন। তার পিতা সর্বজনশ্রদ্ধেয় মরহুম এম.এ মান্নান চৌধুরী  সিলেট এম.সি কলেজের অধ্যাপক ছিলেন। তিনি ছিলেন একাধারে একজন শিক্ষাবিদ, পরোপকারী ও সাদা মনের মানুষ। তার মা নূর-রওশন চৌধুরী ছিলেন একজন রত্নগর্ভা জননী। তিনি সুনামগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এবং পরবর্তীকালে সিলেট জেলা শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

মোঃ তওফিক মাহবুব চৌধুরী সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সিলেট এম.সি কলেজ থেকে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৯৫ সালে ১৫তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে কর্মজীবন শুরু করেন। বাংলাদেশ পুলিশ জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর কসভো, লাইবেরিয়া ও ডারফুর, সুদান মিশনে ইউএন পুলিশ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ভার্জিনিয়ায় ইউএস-এর এফবিআই ন্যাশনাল একাডেমিতে তদন্ত ও জিজ্ঞাসাবাদ বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটের পিবিআই প্রধান হলেন তওফিক মাহবুব

আপডেট সময় : ০৩:০৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪