সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

পদত্যাগ করলেন হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪ ১৭৪ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলেয়া আক্তার পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর মেইলে এ পদত্যাগপত্র পাঠান বলে জানা গেছে। তিনি ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর থেকে আত্মগোপনে রয়েছেন।

আলেয়া আক্তার হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহিরের স্ত্রী এবং জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা নূরুল আমিন ওসমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমি বিষয়টি শোনার পর জেলা পরিষদের চেয়ারম্যান আলেয়া আক্তারের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানান, অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করেছেন। উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে যাবেন।

সূত্রে জানা যায়, পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন,  গত ৪ এপ্রিল থেকে জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব পালন করতে পারছি না।  তাই আজ (মঙ্গলবার) থেকে আমি জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলাম।

এ ব্যাপারে জানতে আলেয়া আক্তারের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. নুরুল ইসলাম বলেন, ‘পদত্যাগের বিষয়টি শুধু মন্ত্রণালয় জানে। আমি লোকমুখে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে জেনেছি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পদত্যাগ করলেন হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান

আপডেট সময় : ০২:৫৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪