সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

হবিগঞ্জে ছুটির দিনেও ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪ ১৭৬ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জ শহরে ছুটির দিনেও সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (৯ আগস্ট) দুপুরে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে দেখা যায়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা মোড়ে মোড়ে ও প্রধান সড়কে দাড়িয়ে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছেন।

সরেজমিনে দেখা গেছে, ট্রাফিক পুলিশের ভূমিকায় সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন সড়কে। শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরাও রয়েছেন। রাস্তায় সিগন্যালের পাশাপাশি তারা ফুটপাতে হাঁটা, নির্দিষ্ট স্থান থেকে গাড়িতে ওঠানামা ও নির্দিষ্ট স্থানে থামার নির্দেশনা দিচ্ছেন। নিয়ম মেনে চলতে মানুষ ও গাড়িচালকদের বাধ্য করছেন তারা।

শিক্ষার্থীরা বলেন, ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি তারা মানুষকে নিয়ম-শৃঙ্খলা শেখাচ্ছেন। পাশাপাশি যানজট যেন না বাঁধে সেই চেষ্টা করছেন। এছাড়াও যারা মোটর সাইকেল নিয়ে বের হচ্ছেন তাদেরকে হেলমেট পড়ার জন্য বলছেন।শহরের থানার মোড় এলাকায় দেখা যায়, দুপুরের সময় একব্যক্তি রিক্সা নিয়ে কেক ও পানির বোতল তুলে দিচ্ছেন ট্রাফিক নিয়ন্ত্রনে থাকা শিক্ষার্থীদের হাতে।

রাফি নামে এক শিক্ষার্থী বলেন, আমরা নিজ নিজ দায়িত্ববোধ থেকেই সড়কে শৃঙ্খলার কাজ করছি। রিক্সা ভ্যান, টমটমসহ যানবাহনগুলো যাতে করে নিয়মের মধ্য দিয়ে চলে সে জন্য আমরা তাদেরকে অনুরোধ করছি। এছাড়াও সড়কে বের হলে চালকরা যাতে করে লাইসেন্সসহ কাগজপত্র সাথে রাখেন তার জন্যের তাদেরকে বলা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জে ছুটির দিনেও ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা

আপডেট সময় : ০১:৩৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪