সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

শাবিতে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর, অবরুদ্ধ ছিলেন পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪ ১১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

 সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করা হয়েছে। সোমবার (০৫ আগস্ট) দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। এছাড়া শেখ হাসিনার পদত্যাগের খবরের পর সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবনে ৫০ জন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করেন স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা। পরে রাতের দিকে তাদের ছেড়ে দেওয়া হয়।

ক্যাম্পাসে দায়িত্বরত প্রত্যক্ষদর্শী দুজন নিরাপত্তাকর্মী বলেন, রাত ১২টার দিকে অর্ধশতাধিক মোটরসাইকেলে শতাধিক লোক বিশ্ববিদ্যালয়ের পেছনের পকেট ফটক দিয়ে প্রবেশ করে। তাদের প্রায় সবার মাথায় হেলমেট ও মুখে মাস্ক পরা ছিল। তারা প্রথমে চেতনা-৭১ ভাস্কর্যে কিছুক্ষণ দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে ভাঙচুরের চেষ্টা করে। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করে। পরে তাঁরা একই পথ ধরে ক্যাম্পাস ছেড়ে যায়। ওই নিরাপত্তাকর্মীরা কাউকে চিনতে পারেননি বলে জানান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী বলেন, ‘নিরাপত্তাকর্মীরা জানিয়েছেন, রাতে সশস্ত্র অবস্থায় কিছু মোটরসাইকেল আরোহী ক্যাম্পাসে ঢুকে স্থাপনাগুলোতে ভাঙচুর চালায়। আমরা খবর পেয়ে পুলিশ-প্রশাসনকে জানাই। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের খবরের পর গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবনে ৫০ জন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করেন স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবির সমন্বয়কদের সহযোগিতায় সাধারণ পোশাকে কিছু পুলিশ সদস্য অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পেয়ে বের হয়ে যান। পরবর্তী সময়ে রাত ১০টার দিকে সেনাবাহিনীর গাড়িবহর এলে বাকি পুলিশ সদস্যদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শাবিতে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর, অবরুদ্ধ ছিলেন পুলিশ

আপডেট সময় : ০৯:১৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪