সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

সিলেট তীব্র গরমের সঙ্গে লোডশেডিং

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪২:১৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪ ১৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সিলেট শহর ও গ্রামাঞ্চলে ঘণ্টায় ঘণ্টায় গত এক মাস থেকে লোডশেডিং হচ্ছে। এতে চরম দুর্ভোগে রয়েছেন সাধারন মানুষ। ব্যবসা প্রতিষ্ঠান, বাসা-বাড়ি ও বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। এজন্য ক্ষোভ প্রকাশ করছেন ভুক্তভোগীরা। সিলেটে তীব্র গরমের সঙ্গে হয়েছে লোডশেডিং। প্রতি ঘন্টায় ঘন্টায় লোডশেডিং এ ভোগান্তিতে পড়েছেন নগরে ও শহরতলী এলাকার মানুষ। তবে পরিস্থিতি সহনীয় পর্যায়ে রাখতে বিদ্যুৎ বিভাগ কাজ করছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে সিলেটে বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও শ্রাবণের খরতাপে পুড়ছে সিলেট। রোদে বেরোলেই যেন শরীরে লাগছে আগুনের হলকা, পুড়ছে চামড়া। এ অবস্থায় বেশি কষ্টে আছেন খেটে খাওয়া মানুষ। বিশেষ করে রিকশা-ভ্যান চালক বা দিনমজুররা তীব্র গরমে করছেন হাঁসফাঁস। সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সুত্র জানিয়েছে, আজ সোমবার (২৯ জুলাই) সারাদিনে বিকেল ৬টা পর্যন্ত সিলেট বিভাগে চাহিদা ছিলো ২১১ মেগাওয়াট। বিপরীতে সরবরাহ হয়েছে ১৭৬ মেগাওয়াট। আর লোডশেডিং হয়েছে ৩৫ মেগাওয়াট। সিলেট জেলায় চাহিদা ছিলো ১২৪ মেগাওয়াট। বিপরীতে সরবরাহ হয়েছে ১০২ মেগাওয়াট। আর লোডশেডিং হয়েছে ২১ মেগাওয়াট।

নগরীর আম্বরখানা এলাকার বাসিন্দারা বলেন, বিদ্যুৎ যাওয়া-আসার কারণে ঠিক মতো কোন কাজ করা যাচ্ছে না। কিন্তু দিনরাত সমানভাবে ঘন্টায় ঘন্টায় লোডশেডিং হচ্ছে। সকাল থেকে কিছু সময় পর পরই বিদ্যুৎ চলে যাচ্ছে। সিলেট নগরের উপশহর আবাসিক এলাকার বাসিন্দারা জানান,  গরমে চরম ভোগান্তির মধ্যে বিদ্যুৎ নেই। গত এক মাস থেকে ঘন ঘন লোডশেডিং হচ্ছে। আজ তো সকাল থেকে এখন পর্যন্ত অন্তত সাতবার বিদ্যুৎ চলে গেল। এজন্য বাসায় পানি সংকটও তৈরী হয়েছে।

সিলেট বিভাগীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অফিসের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা ও উপ-সহকারী প্রকৌশলী মো. আবু হোসাইন সাংবাদিকদেরকে বলেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোডশেডিং হচ্ছে। তবে পরিস্থিতি সহনীয় পর্যায়ে রাখতে বিদ্যুৎ বিভাগ কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট তীব্র গরমের সঙ্গে লোডশেডিং

আপডেট সময় : ০৩:৪২:১৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪