সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ সিলেট নগরীতে সড়ক ও জনপথ সব গুরুত্বপূর্ণ সড়ক পর্যায়ক্রমে এ গ্রেডে উন্নীত করা হবে- এমপি মুক্তাদির জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে- ডা. শফিকুর রহমান সিলেটে বেসরকারি হাসপাতাল ও একটি হোটেলকে মোট ১৫ হাজার টাকা জরিমানা সিলেটের সেফওয়ে সিলগালা, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোক সতর্কবার্তা সিলেট র‌্যাবের অভিযানে পুলিশের টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার চীন রেললাইনকে ডুয়েলগেজ রেললাইনে রূপান্তর প্রকল্পে অর্থায়নে আগ্রহ সিলেট মহানগরীর বাদামবাগিচা এলাকা পরিদর্শনে (সিসিক)কাইয়ুম চৌধুরী সিলেটে নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ সারোয়ার

বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের সতর্ক করল ফ্রান্স

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১০:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪ ১৪৮ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ : অনলাইন সংস্করণ

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সপ্তাহজুড়ে সহিংসতায় যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড এবং ভারতসহ বেশ কয়েকটি দেশ বাংলাদেশ ভ্রমণে তাদের নাগরিকদের সতর্ক করেছে। এবার সেই তালিকায় যুক্ত হলো ফ্রান্স। রোববার সামাজিকমাধ্যম এক্সে এক বার্তায় নিজদেশের নাগরিকদের উদ্দেশে এ সতর্কবার্তা জানায় ঢাকার ফরাসি দূতাবাস।

একইসঙ্গে সাম্প্রতিক সহিংসতা এবং প্রাণহানির ঘটনায় সরকার এবং আন্দোলনকারী উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে ফ্রান্স।  নতুন করে সংঘাতের বিস্তৃতি না হতে সংলাপে বসার কথাও তুলেছে তারা।

সতর্কবার্তায় ফরাসি দূতাবাস বলেছে, ‘সবাইকে শান্ত, সংযমী থাকার আহ্বান জানাই। সেই সঙ্গে নতুন করে যাতে সংঘাত না ঘটে, এর জন্য সংলাপের আহ্বান জানাই।’

এতে আরও বলা হয়, ‘বাংলাদেশে ফ্রান্সের যেসব নাগরিক থাকেন, তাদের এবং যেসব নাগরিক বাংলাদেশ ভ্রমণে ইচ্ছুক, তাদের সতর্ক করা হচ্ছে।’

ফ্রান্স এমন সময়ে সতর্ক বার্তা দিল, যখন আগের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে বাংলাদেশে। তবে এখনো পুরোপুরি কারফিউ তুলে নেওয়া হয়নি রাজধানী ঢাকার। ঢাকা থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হলেও বন্ধ রাখা হয়েছে রেলওয়ে সেবা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের সতর্ক করল ফ্রান্স

আপডেট সময় : ১০:১০:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪