সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৯ অভিবাসী আটক 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪ ২১১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ : অনলাইন সংস্করণ

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর ও সেলাঙ্গরে পৃথক অভিযানে বাংলাদেশিসহ ৫৯ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। 

জনসাধারণের অভিযোগের ভিত্তিতে ২৫ ও ২৬ জুলাই ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জেআইএম) এনফোর্সমেন্ট ডিভিশনের অফিসারদের সমন্বয়ে অ্যাপেটাইট অপস এবং শপিং অপস-নামে পরিচালিত অভিযানে কমপ্লেক্স দামাই এলাকা থেকে মোট ৩৪ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। আটকদের মধ্যে ২২ বাংলাদেশি, ২ নেপালি, ৪ ভারতীয়, ৫ পাকিস্তানি এবং একজন ইন্দোনেশিয়ান মহিলা রয়েছে। এ ছাড়া অভিযান চালিয়ে সেলাঙ্গরের ক্লাং উপত্যকায় ২৫ জনকে আটক করা হয়। 

কুয়ালালামপুর ইমিগ্রেশন ডিরেক্টর ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ এক বিবৃতিতে বলেছেন, বৈধ পাসপোর্ট বা পারমিট না থাকা, অতিবাহিত হওয়া এবং পাসপোর্টের শর্তাবলি মেনে চলতে ব্যর্থ হওয়ায় কারণে তাদের আটক করা হয়েছে। আটক ৩৪ অভিবাসী ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ অনুযায়ী আরও তদন্তের জন্য বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে তাদের রাখা হয়েছে। 

এদিকে অনুমতিপত্র, পরিচয় নথি ছাড়া কাজ করার অপরাধে ২৫ জুলাই সেলাঙ্গরের ক্লাং উপত্যকার আশপাশে ২৬টি প্রাঙ্গণে অভিযান চালিয়ে মোট ২৫ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন। 

সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন জানান, আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও চীনের ১৮ জন পুরুষ ও সাতজন নারী রয়েছে। এসব অবৈধ অভিবাসীরা হকার, মুদি দোকানের কর্মী, রেস্তোরাঁর কর্মী, নাপিত, বিনোদনকেন্দ্রে ওয়েটার এবং গাড়ির ওয়ার্কশপের কর্মী হিসাবে কাজ করত। আরও তদন্তের জন্য সেমেনিসহ ইমিগ্রেশন ডিপোতে তাদের রাখা হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৯ অভিবাসী আটক 

আপডেট সময় : ০৬:২১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪