সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা সিলেটে সংস্কার ও মেরামতের জন্য বিভিন্ন কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা সিলেট সিএনজি ফিলিং স্টেশন ও কনভার্সন ওয়ার্কশপ মালিকরা গ্যাসের চাপ স্বাভাবিক ও হয়রানি বন্ধের দাবি জানান শাবিপ্রবিতে  সাস্ট রিসার্চ সোসাইটির সভাপতি তামিম, সম্পাদক সিনজা

সিলেট পুলিশ-ছাত্রদল সংঘর্ষের ঘটনায় মামলা, ৩ শতাধিক আসামী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪ ১৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সিলেট বন্দরবাজার এলাকায় পুলিশ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের হয়েছে। কোতোয়ালী থানায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কল্লোল গোস্বামী বাদি হয়ে এই মামলা দায়ের করেন। আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইষলাম। তিনি জানান, বন্দরবাজার এলাকায় পুলিশ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গতকাল বুধবার রাতে নাশকতার একটি মামলা দায়ের হয়েছে। এতে ১৭ জনকে আসামী করে প্রায় তিন শতাধিক অজ্ঞাত আসামী করা হয়েছে। আসামীদের গ্রেফতার করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

এরআগে বুধবার (১৭ জুলাই) দুপুরে বন্দরবাজার এলাকায় ছাত্রদল-যুবদলের শতাধিক নেতাকর্মীরা চলমান কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে মিছিল বের করে। এসময় পুলিশের সঙ্গে সংর্ঘষ হয় তাদের। পরে ছাত্রদল নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড, ফাঁকা গুলি ও টিয়ার সেল নিক্ষেপ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষে ৫ পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে মহানগর ১৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক এম সাগর হাসান গুরুতর আহত হন।এদিকে বৃহস্পতিবার দুপুরে মহানগরের বন্দরবাজার এলাকা থেকে মহানগর বিএনপির সাবেক যুগ্মআহবায়ক রেজাউল হাসান কয়েস লোদীকে গ্রেফতার করে কোতোয়ালি থানাপুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট পুলিশ-ছাত্রদল সংঘর্ষের ঘটনায় মামলা, ৩ শতাধিক আসামী

আপডেট সময় : ১২:৪৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪