সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

সৌদিতে নবীগঞ্জের এক যুবককে আটকে নির্যাতন ,,মুক্তিপন দাবী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪ ১৭৮ বার পড়া হয়েছে

হবিগঞ্জ নবীগঞ্জ প্রতিনিধি :

ক্লিনার ভিসায় চাকরি দেয়ার নামে সৌদি আরব পাঠিয়ে নবীগঞ্জের এক যুবককে আটকে রেখে মুক্তিপনের দাবীতে নির্যাতনের অভিযোগ উঠেছে।

এ বিষয়ে ভূক্তভোগী ইব্রাহিম মিয়ার পিতা নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের ইনাতাবাদ গ্রামের মোঃ আব্দুল মোমিন (৪৫) একই গ্রামের আফতাব মিয়ার পুত্র মশোদ মিয়া (৪০) এর বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ দমন ট্রাইব্যুনাল-৩ হবিগঞ্জ আদালতে মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, মশোদ মিয়া দীর্ঘদিন ধরে বিদেশে লোক পাঠিয়ে আসছে। ভূক্তভোগী ইব্রাহিমকে কিনার ভিসায় সৌদি পাঠানোনর জন্য তার পিতার সাথে ৫ লক্ষ টাকায় চুক্তি করে। ইব্রাহিমের পিতা মোঃ আব্দুল মোমিন মশোদ মিয়াকে কথামতো ৫ লক্ষ টাকা প্রদান করেন। এর মধ্যে ২ লক্ষ টাকা প্রবাসী কল্যাণ ব্যাংক হবিগঞ্জ শাখা হতে উত্তোলন করেন, বাকী ৩ লক্ষ টাকা গরু ও ধান বিক্রি করে এবং আত্মীয় স্বজনের থেকে ধার সংগ্রহ করেন। এরপর ইব্রাহিমকে সৌদিতে প্রেরণ করে মশোদ মিয়া। সেখানে যাওয়ার পর ইব্রাহিম জানতে পারে তারি ভিসার কোন চাকরিই নাই। কিছুদিন পর ইব্রাহিম তার বাবাকে জানায় তাকে অজ্ঞাত স্থানে আটকে রেখে ৫ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে নির্যাতন করছে। টাকা না দিলে হত্যা করবে বলেও জানিয়েছে মাফিয়া চক্র।

এ বিষয়ে ভূক্তভোগী ইব্রাহিমের পিতা অভিযুক্ত মশোদ মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি মুক্তিপনের টাকা দিতে বলেন। অবশেষে নিরুপায় হয়ে তিনি আদালতে মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সৌদিতে নবীগঞ্জের এক যুবককে আটকে নির্যাতন ,,মুক্তিপন দাবী

আপডেট সময় : ০৩:১২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪