সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

গোলাপগঞ্জে ২৮ লাখ টাকার মাদক উদ্ধার, গ্রেফতার ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪ ১৬৬ বার পড়া হয়েছে

গোলাপগঞ্জ সংবাদদাতা :

 সিলেটের  গোলাপগঞ্জে প্রায় সাড়ে ২৮ লাখ টাকার মাদকদ্রব্য, মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ ৩ জনকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। গত শুক্রবার বিকেলে গোলাপগঞ্জ মডেল থানায় সাংবাদিক সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) সজল কুমার সরকার। গ্রেফতারকৃতরা হলো-  সিলেটের দক্ষিণ সুরমা থানার বলদি গ্রামের মৃত নানু মিয়ার ছেলে এনাম আহমদ (৪৫), কোতয়ালী মডেল থানার কুমারপাড়ার মৃত ইয়াছির মিয়ার ছেলে আম্বিয়া টিপু (৪০) ও বলদি গ্রামের ফজল আলী।

সাংবাদিক সম্মেলনে জাননে হয়, বৃহস্পতিবার (৪ জুলাই) রাত ১২টার দিকে একটি প্রাইভেট কারে বিদেশগামী যাত্রী সেজে  সিলেট থেকে গোলাপগঞ্জের উদ্দেশ্যে মাদকদ্রব্য নিয়ে আসছিলো দুই মাদক কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে অভিযানে নামে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। এসময় পুলিশের ধাওয়া খেয়ে দ্রুত গতিতে গাড়ি চালাতে থাকে মাদক কারবারিরা। এসময় স্থানী যুবকের সহায়তায় উপজেলার পৌর এলাকার সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি পূর্বপাড়া নামকস্থান থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ২ জনকে ও তাদের তথ্যের ভিত্তিতে আরও ১জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের সাথে থাকা একটি ট্রলি ব্যাগ থেকে ১৫০ বোতল ফেন্সিডিল, ৮ হাজার ২’শ পিছ ইয়াবা, নগদ ১ লাখ ২ হাজার টাকা, একটি প্রাইভেট কার, দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য আনুমানিক ২৮ লাখ ৩৫ হাজার টাকা।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন বলেন, আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গোলাপগঞ্জে ২৮ লাখ টাকার মাদক উদ্ধার, গ্রেফতার ৩

আপডেট সময় : ০৩:২৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪