সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরে পুকুর পুনঃখনন ও দৃষ্টিনন্দন করার দাবিতে মানবন্ধন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৪১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ ১৮৭ বার পড়া হয়েছে
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ শহরের বিভিন্ন পুকুর পুনঃখনন ও দৃষ্টিনন্দন করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর শহরের টাউন মডেল স্কুল সংলগ্ন পুকুর পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, শহরের জলাবদ্ধতার অন্যতম কারণ পুকুর ভরাট। এসকল পুকুর ভরাট করার কারণে শহর থেকে পুকুরের সংখ্যা কমে যাচ্ছে। একের পর এক ভরাট করে বাণিজ্যিক ভবন নির্মাণ করা শহরবাসীর জন্য দুর্ভোগের অন্যতম কারণ। তাই ভরাটকৃত পুকুরগুলো খনন ও দৃষ্টিনন্দন করে দেয়ার জন্য শহরবাসী আহ্বান জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।



























