সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

সুনামগঞ্জে বন্যায় বিধ্বস্ত প্রায় ২৫০ কিলোমিটার সড়ক পথ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪ ২২২ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের প্রতিনিধি : 

সম্প্রতি বন্যায় সুনামগঞ্জের সড়কপথের ব্যাপক ক্ষতি হয়েছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) মিলে জেলায় গ্রামীণ আঞ্চলিক সড়কের ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে ভেসে উঠছে সড়কের ক্ষত চিহ্ন। ক্ষতিগ্রস্ত সড়কে চরম দুর্ভোগ নিয়ে যাতায়াত করছেন এলাকাবাসী। এদিকে বন্যার পানি নামার পর সড়ক পথে যাত্রীদের ভোগান্তি লাঘবে ক্ষতিগ্রস্ত সড়ক সাময়িকভাবে সংস্কার করে দেয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।

সুনামগঞ্জ সওজ বিভাগ সূত্রে জানা যায়, বন্যার প্রবল স্রোত, হাওরের ঢেউয়ে সড়ক বিভাগের আওতাধীন ৯৫ দশমিক ৫৬ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কের বাঁধ ওয়াসআউট, বিটুমিনাস সার্ফেস উঠে যাওয়া, সেতুর এ্যাপ্রোচ ধস, খানাখন্দ তৈরি হওয়ায় একাধিক জনগুরুত্বপূর্ণ সড়ক ক্ষতবিক্ষত হয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গোবিন্দগঞ্জ-ছাতক-দোয়ারাবাজার ২২ কিলোমিটার সড়ক। তিনটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়াও সিলেট-সুনামগঞ্জ সড়ক, সুনামগঞ্জ-বিশ^ম্ভরপুর সড়ক, জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়ক, মদনপুর-দিরাই-শাল্লা সড়ক, দোয়ারাবাজার-সুনামগঞ্জ সড়ক, তাহিরপুর-সুনামগঞ্জ সড়ক এবং পাগলা-জগন্নাথপুর-রাণীগঞ্জ সড়ক বন্যায় ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। এই ক্ষতিগ্রস্ত সড়কপথের সংস্কারে ২৬৯ দশমিক ৭ কোটি টাকার প্রয়োজন বলে জানিয়েছেন সওজের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রাং।

এদিকে, গত শুক্রবার জেলা প্রশাসকের কার্যালয়ে সাম্প্রতিক বন্যায় সড়কপথের ক্ষয়ক্ষতি ও করণীয় বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সাথে মতবিনিময় সভা করে জেলা প্রশাসন। যাত্রীদের ভোগান্তি লাঘবে আশু পদক্ষেপ কামনা করেন সংশ্লিষ্টরা। সভায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের বিহীত ব্যবস্থা গ্রহণ করার কথা জানান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী।

সাম্প্রতিককালের বন্যার ভয়াবহতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় সড়ক প্রকৌশলি অধিদপ্তর এলজিইডির আভ্যন্তরীণ ও গ্রামীণ সড়কপথ। এই দপ্তরের প্রায় ১৬০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ১২ উপজেলার প্রায় গ্রামীণ সড়ক বয়ে বেড়াচ্ছে বন্যার ক্ষত চিহ্ন।

সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা যায়, বন্যার কারণে কিছু কিছু সড়কের সেতু এ্যাপ্রোচে ধস দেখা দিয়েছে। একাধিক সড়ক মাঝ পথে ওয়াশআউট হয়ে গেছে, কিছু রাস্তার সোল্ডার ভেঙে, ঢেউয়ের আঘাতে সড়কের প্রোটেকশন সাইট ব্লক ক্ষতিসহ মাটির রাস্তার ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার মধ্যে দোয়ারাবাজার, ছাতক, শান্তিগঞ্জ, জগন্নাথপুর, সদর ও বিশ^ম্ভরপুর উপজেলার গ্রামীণ সড়কের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন এলজিইডি কর্তৃপক্ষ।

ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে প্রায় ৪শ’ কোটির টাকার প্রকল্পের প্রয়োজন বলে জানিয়েছেন জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আনোর মিয়া। জনগণের চলাচলের স্বার্থে জরুরি বরাদ্দের মাধ্যমে আপাতত মেরামত করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের সংশ্লিষ্ট দপ্তরের চিঠি পাঠানোর কথা জানান এই প্রকৌশলী।

বন্যার জেলার সড়কপথের ক্ষয়ক্ষতি নিরূপনের পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। তবে সড়কপথের পুর্নর্বাসনে কিছুটা সময় লাগতে পারে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সুনামগঞ্জে বন্যায় বিধ্বস্ত প্রায় ২৫০ কিলোমিটার সড়ক পথ

আপডেট সময় : ০৮:৩৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪