সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল এমএসএফের প্রতিবেদন জুলাইয়ে বেড়েছে ধর্ষণ ও আত্মহত্যা সিলেটে অধ্যক্ষ-উপাধ্যক্ষ ফোরামের আলোচনা সভা সম্পন্ন ‘ইউথহাব সিলেট’র উদ্যোগে অসহায়দের মধ্যে খাবার বিতরণ এসপিএসের তৃতীয় জাতীয় আলোকচিত্র প্রদর্শনী সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আত্ম প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন ‘‌জাতীয় অতিথি ও প্রশাসনের অংশগ্রহণে রথযাত্রা মহামিলনমেলায় পরিণত’ সরকারে ৫ মাসেই তারেক রহমান, দেশ চালাতে ব্যর্থ হয়েছেন- সিলেটে নাসির উদ্দিন পাটোয়ারী

কাউন্সিলর আজাদের বাসায় হামলার ঘটনায় সিসিকের ৩ দিনের কর্মবিরতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৭:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪ ১২৯ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি :

সিলেট সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদের বাসভবনে হামলা ও ভাংচুরের ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে সিসিক। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্দেশে ও ভারপ্রাপ্ত মেয়র মোঃ মখলিছুর রহমান কামরানের সভাপতিত্বে গতকাল শনিবার নগর ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর।

আজ রোববার দুপুর ১২টায় নগর ভবনসহ ৪২টি ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে এক যোগে ১ ঘণ্টা করে মোট ৫৭ ঘণ্টা কর্মবিরতি পালন করা হবে। এছাড়াও পরদিন সোমবার টিলাগড় পয়েন্টে অবস্থান কর্মসূচি ও ২ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের কাছে স্মারক লিপি প্রদান কর্মসূচি পালন করা হবে।

এসময় সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত মেয়র মখলিছুর রহমান কামরান বলেন, ২০ নম্বর ওয়ার্ডের ৫ বারের নির্বাচিত কাউন্সিলর আজাদুর রহমান আজাদের বাসভবনে ন্যাক্কারজনক হামলা ও ভাংচুরের ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই।

এসময় সিলেট সিটি কর্পোরেশনের সকল ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

একইভাবে গত শুক্রবারও আজাদুর রহমান আজাদের বাসভবনে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সিসিক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীসহ সিলেট সিটি কর্পোরেশনের সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ।

ওইদিন বেলা ২টায় গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর ভাটাটিকর ও পূর্ব শাপলাবাগ এলাকায় সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের টানা পাঁচবারের নির্বাচিত কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের পৈতৃক ও নিজস্ব বাসভবনে একযোগে সন্ত্রাসী হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। আমি ও আমার পুরো পরিষদ এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এরই সাথে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কাউন্সিলর আজাদের বাসায় হামলার ঘটনায় সিসিকের ৩ দিনের কর্মবিরতি

আপডেট সময় : ০৮:৩৭:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪