সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল এমএসএফের প্রতিবেদন জুলাইয়ে বেড়েছে ধর্ষণ ও আত্মহত্যা সিলেটে অধ্যক্ষ-উপাধ্যক্ষ ফোরামের আলোচনা সভা সম্পন্ন ‘ইউথহাব সিলেট’র উদ্যোগে অসহায়দের মধ্যে খাবার বিতরণ এসপিএসের তৃতীয় জাতীয় আলোকচিত্র প্রদর্শনী সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আত্ম প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন ‘‌জাতীয় অতিথি ও প্রশাসনের অংশগ্রহণে রথযাত্রা মহামিলনমেলায় পরিণত’ সরকারে ৫ মাসেই তারেক রহমান, দেশ চালাতে ব্যর্থ হয়েছেন- সিলেটে নাসির উদ্দিন পাটোয়ারী

সিলেট ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত-১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ ১৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সিলেটের ওসমানীনগর উপজেলায় বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ জুন) সকাল সাড়ে ৬টায় ওসমানীনগরের আহমদনগরে সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কারচালকের নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি এ ঘটনায় কারে থাকা অপর যাত্রী গুরুতর আহত হয়েছেন।

খবর পেয়ে ওসমানীনগর থানাপুলিশ ও তাজপুর ফায়ার সার্ভিসের টিম এসে মেশিন দিয়ে দুমড়ে-মুচড়ে যাওয়া কারের বডি কেটে লাশ উদ্ধার করে। এর আগে স্থানীয়রা গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

প্রত‍্যক্ষদর্শীরা জানান,  সিলেট থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার বাসের সঙ্গে সিলেটগামী প্রাইভেটকারের মুখোমুখি  সংঘর্ষ হয়। স্থানীয়রা ধারণা করছেন- প্রাইভেট কারের চালক ঘুমিয়ে পড়েছিলেন। কারটি সরাসরি এসে বাসের নিচে ঢুকে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই কারচালক নিহত হন। দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত-১

আপডেট সময় : ০৬:০৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪