সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

হবিগঞ্জ মাধবপুর মনতলায় গাঁজাসহ আটক ৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪ ১৭৭ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুরে পুলিশ ও র‌্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ তিন নারী ও এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ৮ টায় মাধবপুর থানাধীন মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আশীষ তালুকদার এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার মনতলা তেমুনিয়া এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ তিন নারীকে আটক করে।

তারা হল, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দুর্গাপুর এলাকার মোশারফ মিয়ার কন্যা জেসমিন আক্তার (৪০), একই এলাকার হোসেন মিয়ার কন্যা শারমিন আক্তার (২৫) ও রাব্বি মিয়ার কন্যা সাজেদা বেগম (৬৫)। অপর আরেক অভিযানে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা উপজেলার জগদীশপুর ইউনিয়নের রসুলপুর রেলগেইট এলাকায় অভিযান চালিয়ে ৬১ কেজি গাঁজাসহ মো: আজিদ মিয়া (৩২) নামে এক কারবারিকে আটক করে।

সে মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুরা গ্রামের দুধ মিয়ার পুত্র। এ বিষয়ে মাধবপুর থানার (ওসি) মো: রকিবুল ইসলাম খান জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বুধবার বিকেলে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জ মাধবপুর মনতলায় গাঁজাসহ আটক ৪

আপডেট সময় : ০২:২৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪